1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চার দিনে ঝরল ৪৩ প্রাণ অর্ধেকই মোটরসাইকেলে

  • বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ১০৪ বার পড়া হয়েছে

ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে প্রায় অর্ধেকই শিকার হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনার। গত শনিবার থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। এর মধ্যে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চারটি পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ মোটরসাইকেল আরোহী। আর চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় দম্পতিসহ অটোরিকশার ৬ যাত্রী নিহত হয়েছেন।

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শনিবার বাসচাপায় নিহত ৩ মোটরসাইকেল আরোহী হলেন- উপজেলার বেকিনগর গ্রামের সংবাদকর্মী রাসেল আহমেদ, তাঁর চাচাতো ভাই শরিফ সরকার ও তাফসীর সরকার। এ ছাড়া ঈদের দিন কোটবাড়ী বিশ্বরোডে বাসচাপায় নিহত হন বরুড়া উপজেলার নবীপুর গ্রামের মাকছুদুর রহমান ও তাঁর ৭ বছরের ভাতিজা ফাহাদ হোসেন। দুপুরে বুড়িচং উপজেলার নিমসারে মোটরসাইকেল দুর্ঘটনায় রাহেলা বেগম ও সদর উপজেলার আলেখারচর চক্ষু হাসপাতালের সামনে কাজী সাকিব হোসেন নামে আরেক তরুণ প্রাণ হারান।

এ ছাড়া দেশের ৯ জেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ১৪ জন। তাঁদের মধ্যে মানিকগঞ্জের শিবালয়ে গত সোমবার ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল্লাহ আল আমিন, বানিয়াজুড়ি এলাকায় জুবায়ের (১৪) ও হাজি মিয়া (২৬), তরা কালিগঙ্গা সেতুর ওপর ঢাকা-আরিচা মহাসড়কে গতকাল রাতে জুয়েল মিয়া (২৫) ও আশিকুর রহমান (২৫), রাজবাড়ীর বাগমারা এলাকায় সোমবার বিকেলে কাজী মোস্তজা আজম জিলান এবং রোববার পাংশা এলাকায় আবু মুসা নামে এক কলেজছাত্র, রোববার যশোরের নওয়াপাড়ায় সোবহান মোল্যা (২১), সোমবার সিলেটের গোলাপগঞ্জে লামিশা আক্তার (১০) নামে এক স্কুল শিক্ষার্থী, ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল লরির ধাক্কায় আরোহী রিফাত (১৮),
জামালপুরের দেওয়ানগঞ্জে রাশেদুল (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে গত রোববার মাইক্রোবাসচাপায় রাজীব মিয়া (২৮), সোমবার পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ নেতা আমির হোসেন হাওলাদার (৬০), রোববার রংপুর নগরীর পাকার মাথা এলাকায় মাহমুদুল ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন

সুত্র সমকাল

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews