চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের কাজী মিজানুর রহমান, ভোলাহাট থানাধীন জামবাড়িয়া ইউনিয়নের কাজী আব্দুল খালিক ও ভোলাহাট ইউনিয়নের কাজী মাইনুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত বাল্য বিবাহ রেজিস্ট্রেশন করার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে দাইপুকুরিয়া ইউনিয়নের কাজী মিজানুর রহমান গত ১২-১১-২০২৪ তারিখে শিবগঞ্জ থানাধীন চাকলা গ্রামের হেলাল উদ্দিনের অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সাবেকুন নাহার লিলি (জন্ম তারিখ: ০৩-০৫-২০০৮,
জন্ম সনদ নং ২০০৮৭০১৮৮১৭১১১৬১২) এবং শিবগঞ্জ থানাধীন ধুমানী নগর গ্রামের আমিরুল ইসলামের অপ্রাপ্তবয়স্ক মেয়ে মুনজিলা খাতুন (জন্ম তারিখ:২৫-১২-২০০৮, জন্ম সনদ নম্বর:২০০৮৭০১৮৮১৭১১১০৯২) সহ বেশ কিছু বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করেছেন মর্মে জনৈক ফজর আলী গত ১৩-১১-২০২৪ তারিখে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দায়ের করেছেন।
এদিকে জামবাড়িয়া ইউনিয়নের কাজী আব্দুল খালিক গত ২৬-০৭-২০২৪ তারিখে অপ্রাপ্ত বয়স্ক কনে শাপলা খাতুন (জন্ম তারিখ১৩-১১-২০০৬) এর বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করেছেন যাহার বহি নং ১/২৪, পাতা নং ৪১, ক্রমিক নং
৪২/২০২৪ এবং গত ১৫-০৯-২০২৩ তারিখে অপ্রাপ্ত বয়স্ক বর শাহিন আলী (জন্ম তারিখ: ০৫-০৫-২০০৫) এর বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করেছেন যাহার বহি নং ২/২৩, পাতা নং ৬৩, ক্রমিক নং ৮১/২০২৩।
অনুরুপ ভাবে ভোলাহাট ইউনিয়নের কাজী মাইনুল ইসলাম গত ২৪-১২-২০২৩ তারিখে অপ্রাপ্ত বয়স্ক কনে স্বপ্না খাতুন (জন্ম তারিখ:০৫-১২-২০০৭) এর সহিত অপ্রাপ্তবয়স্ক বর আলমাস আলী (জন্ম তারিখ: ২৭-০৫-২০০৫)
এর বাল্যবিবাহ রেজিস্ট্রেশন করেছেন মর্মে জেলা রেজিস্ট্রার আফছানা বেগম গত ১৯-০৮-২৪ তারিখে ভোলাহাট থানার কাজী দের কাজী অফিসের রেকর্ড পত্র পরিদর্শনের সময় এসব তথ্য উদঘাটন করে গত ১৯-০৮-২০২৪ তারিখের ৬৫৭/০২ নং স্মারকে পরিদর্শন রিপোর্টৈ উল্লেখ করেছেন মর্মে জানা গেছে।




Leave a Reply