1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঢাকাই সিনেমার আলোচিত প্রেম: দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর শিরিন শিলার বিয়ে

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ঢাকাই সিনেমার আলোচিত প্রেম: দীর্ঘ ছয় বছরের অপেক্ষার পর শিরিন শিলার বিয়ে

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যাুরো প্রধান :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শিরিন শিলা অবশেষে তার দীর্ঘদিনের প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। ছয় বছরের প্রেমের পরিণতি হিসেবে সম্প্রতি তারা শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের প্রেমকাহিনী অনেকের জানা থাকলেও বিয়ের প্রসঙ্গে রয়েছে চমকপ্রদ গল্প।

শিরিন-সাজিলের সম্পর্কে নানা ওঠাপড়া ছিল। গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে তারা অকপটে শেয়ার করেছেন তাদের প্রেমজীবনের গল্প। শিরিন জানান, এই বিয়েটা আরও আগে হতে পারত। তবে কিছু কারণে বারবার পিছিয়ে যায় বিয়ের দিনক্ষণ, যার পেছনে মূলত সাজিলের সিদ্ধান্ত ছিল দায়ী।

বিয়ে নিয়ে চাপ দেওয়ার গল্প নায়িকা শিরিন শিলা বলেন, “আমাদের সম্পর্ক দীর্ঘ ছিল। ফেসবুকে মানুষ নানা বাজে মন্তব্য করত, সাংবাদিকরাও প্রশ্ন করতেন। এমন সময়ে সাজিলকে রাগ করতাম। বলতাম, ‘দেখো, আমাকে নিয়ে ট্রল হচ্ছে, কেন তুমি আমাকে বিয়ে করছ না?’ করোনা মহামারি, নানা সমস্যায় বিয়ের তারিখ বারবার পিছিয়ে গিয়েছে।”

শিরিনের মতে, এই দীর্ঘ সম্পর্কের সময় কখনো কখনো রাগ-অভিমানও হয়েছে। তিনি অকপটে জানান, “ঝগড়া করে আমি ওকে ব্লকও করতাম, কিন্তু আধা ঘণ্টার বেশি রাগ ধরে রাখতে পারতাম না। সাজিল আমার রাগ ভাঙাতে খুব দ্রুত সফল হতো।”

ভালোবাসায় বাঁধা নয়, সমর্থনে শক্তি শুটিং বা কাজের ক্ষেত্রে কখনো বাঁধা দেননি সাজিল। বরং সব সময় শিরিনকে উৎসাহ দিয়েছেন। নায়িকা বলেন, “সাজিল কখনো হিংসা করত না। আমি যদি শ্যুটিংয়ে ‘আনইজি’ ফিল করতাম, ও বলত, ‘এটা তোমার কাজ, আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন।’ সে সব সময় আমাকে সমর্থন দিয়েছে।”

প্রথম দেখা থেকে বিয়ের বন্ধনে ২০১৮ সালের ১০ অক্টোবর তাদের প্রথম দেখা। প্রেমের প্রথম দিনটিকে স্মরণীয় করে রেখে গত ১০ অক্টোবর ছোট পরিসরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে তারা বিয়ে সম্পন্ন করেছেন।

শিরিন-সাজিলের নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়ে তাদের এই বিশেষ মুহূর্তটি স্মরণীয় হয়ে থাকবে ভক্তদের হৃদয়ে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews