1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী

ফরিদপুরে পুলিশের কনস্টেবল নিয়োগ, লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৯৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে পুলিশের কনস্টেবল নিয়োগ, লিখিত পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী আটক

এস. এম আকাশ, ফরিদপুর অফিসঃ

ফরিদপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ উপলক্ষে ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় এস.এম শামীম(২৮) নামে এক ভুয়া পরীক্ষার্থীকেআটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১২ নভেম্বর)  সকাল সাড়ে  ৯ টার দিকে  পরীক্ষার্থী বিকুল সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ কালীন সময় তাকে আটক করা হয়। 

ভুয়া পরীক্ষার্থী এস.এম শামীম ফরিদপুরের সদর উপজেলার মুরারীদহ গ্রামের মৃত এস এম বিল্লাল শেখের ছেলে।

পুলিশ জানায়, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ মঙ্গলবার সকাল ১০ হতে সাড়ে ১১ টা পর্যন্ত ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে লিখিত পরীক্ষার সময় নির্ধারিত ছিল।

মুল ফটকে পরীক্ষা শুরুর পূর্ব হতে আগত পরীক্ষার্থীদেরকে ফরিদপুর জেলা পুলিশের একটি টিম পরীক্ষার প্রবেশপত্র ও নাম ঠিকানা যাচাই করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাতে থাকে।

পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রবেশপত্র দেখিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে থাকাবস্থায় একপর্যায়ে ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম ( একটি প্রবেশপত্র হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রের গেটে হাজির হয়ে তার হাতে থাকা প্রবেশপত্রটি ডিউটিরত পুলিশ টিমকে দেখান।

ডিউটিরত পুলিশ টিম প্রবেশপত্রে উল্লেখিত মূল পরীক্ষার্থীর ছবি ও ভুয়া পরীক্ষার্থী এস এম শামীম এর চেহারার সাথে অমিল দেখতে পান এবং ডিউটিরত পুলিশ টিম এর নিকট সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে সে প্রবেশপত্রে উল্লেখিত ঠিকানাটি নিজের বলে প্রথমত দাবী করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার নহে। তার প্রকৃত নাম এস এম শামীম।

সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদারকে পরীক্ষায় পাশ করে দেওয়ার জন্য ১০ হাজার টাকা চুক্তি করেন। টাকার বিনিময়ে সে মূল পরীক্ষার্থী বিকুল তালুকদার সেজে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করাকালে তাকে আটক করা হয়।

তাৎক্ষণিক ডিউটিরত পুলিশ সদস্যগণ তার দেহ তল্লাশী করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ছোট ব্লুটুথসহ একটি ডেবিট কার্ড সদৃশ্য ইলেকট্রিক ডিভাইস (যাহার গায়ে কাগজের লেভেল লাগানো নাম্বার ও নামসহ Master Card লেখা) এবং মূল পরীক্ষার্থীর প্রবেশপত্র পাওয়া যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews