1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে পিটিয়ে আহত করে তার বিরুদ্ধেই মামলা দেয়ার অভিযোগ

  • শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৬৪ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে পিটিয়ে আহত করে তার বিরুদ্ধেই মামলা দেয়ার অভিযোগ 

ফয়সাল আজম অপু, চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত জেরে অসহায় একজনকে পিটিয়ে গুরুতর আহত করে, আবার তার বিরুদ্ধেই উল্টো আদালতে মামলা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। 

ভুক্তভোগি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সাদিকুল ইসলামকে তার বসত ভিটাকে কেন্দ্র করে, প্রতিপক্ষ মালেকের লাঠিয়াল বাহিনী বকুলতলা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে গিয়ে বেধড়ক লাঠিপেটা করে। পরে সাদিকুল ইসলামের শারীরিক অবস্থা বেগতিক দেখে তার বাড়ির পাশে ফেলে পালিয়ে যায় মালেকের নেতৃত্বে দূর্বৃত্তরা।

পরে স্থানীয়রা তার বাড়িতে খবর দিলে পরিবারের সদস্যরা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। এই বিষয়ে গোবরাতলা ইউনিয়নের নাধাই-কৃষ্ণপুর গ্রামের মৃত চান মোহাম্মদের ছেলে সাদিকুল ইসলাম বাদি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরতলা ইউনিয়নের বকুল তলা মোড়ে জাকারুলের দোকানে চা খাওয়ার সময় জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে মালেকের লাঠিয়াল বাহিনী মোঃ সাদিকুল ইসলামকে উদ্দেশ্যে করে অশ্লিল ভাষায় গালিগালাজ করতে থাকে।

সাদিকুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীগন মারমুখি হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে একজোট হয়ে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে কাঠের বাটাম ও বালু ভর্তি করা বেলচা দিয়ে এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফেলা সহ রক্ত জমাট ও জখম করে অচেতন অবস্থায় রাস্তার ধারে বাড়ীর বাহিরে ফেলে পালিয়ে যায়।

সাদিকুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার উপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি মালেক ও তার লাঠিয়াল বাহিনী। তারা আমার উপর মিথ্যা মামলা পর্যন্ত করেছে। শুধু তাই না প্রতিনিয়ত আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি সব সময় নিরাপত্তাহীনতায় ভুগছি। পুলিশকে বললেও সেভাবে কোনো পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ করেন ভুক্তভোগী সাদিকুল ইসলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews