1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জে তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন-নেই বৃষ্টির দেখা

  • বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২০৪ বার পড়া হয়েছে

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ আষাঢ়ের শেষ অথচ বৃষ্টির দেখা নেই, জমিতে পানি নেই, কোথাও জমি ফেটে গেছে। ধান লাগানোর ভরা মৌসুমে পানির অভাবে জেলার নাচোল, গোমস্থাপুরের বরেন্দ্র এলাকায় আমন ধান লাগাতে বিলম্ব হচ্ছে কৃষকের। প্রায় ১৫ দিন পেরিয়ে গেলেও বৃষ্টির দেখা নেই ধানের জেলা চাঁপাইনবাবগঞ্জে। তীব্র রোদের সাথে যোগ হয়েছে ভ্যাপসা গরম, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে সর্দি জ্বরের রোগী, বলা চলে গ্রাম মহল্লা পেরিয়ে বাড়িতে বাড়িতে চলছে জ্বর সর্দিকাশি রোগীর সংখ্যা। ডক্টর চেম্বার গুলোতে যে কোন সময়ের চাইতে কয়েকগুণ রোগী বেড়েছে। বিশেষ করে শিশু বা অল্প বয়সী রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। বাজারের দোকান গুলোতে প্যারাসিটামল ওষুধের সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও কয়েকগুণ বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে। গতকাল বিকেলে শহরের হাসপাতাল রোডে ম্যাক্স হাসপাতালে শিশু চিকিৎসক ডাঃ মাহফুজ আহমেদের চেম্বারের সামনে দেখা যায় দীর্ঘ লাইন। সেখানকার ম্যানেজার জানালেন ঈদের ছুটিতে হঠাৎ কয়েকগুণ রোগী বৃদ্ধি পেয়েছে। ২৫০ সয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ঈদের দিনেও চেম্বার করেছেন ডাঃ আব্দুল মজিদ। তিনি বলেন, জেলা হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগী বেড়েছে কয়েকগুণ, যাদের মধ্যে অধিকাংশ কম বয়সী। রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা আবহাওয়াবিদ জানান, এমাসের ১৫ তারিখের আগে বৃষ্টির সম্ভবনা কম, তবে ১৫ তারিখের পরে বৃষ্টি হবার সম্ভবনা রয়েছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত তীব্র রোদ আর ভ্যাপসা গরম চলমান থাকবে। আমাদের উপজেলা প্রতিনিধিদের তথ্যমতে জেলার ০৫ টি উপজেলায় একই অবস্থা বিরাজ করছে। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে বিগত দিনের তুলনায় কয়েক গুন রোগী বেড়েছে। এর সাথে সাথে যোগ হয়েছে ঈদের ছুটিতে বাড়িতে আসা অতিরিক্ত লোকজন, তবে ঈদের দুইদিন আগে থেকে বিদ্যুৎ এর লোডশেডিং না থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। হঠাৎ অতিরিক্ত চাহিদার কারণে ওষুধের দোকান গুলোতে প্যারাসিটামল জাতীয় ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে, কোথাও পাওয়া গেলে দিতে হচ্ছে অতিরিক্ত দাম। বিশেষ করে বেক্সিমকো কোম্পানীর নাপা ওষুধ বাজারে নেই বললেই চলে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews