1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়

  • বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

আমেরিকার জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয়

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

আমেরিরার অংগ রাজ্য জর্জিয়া-কানেকটিকাট-নিউ হ্যামশায়ার স্টেট সিনেটে ৪ বাংলাদেশির বিশাল বিজয় হলো ।আমেরিকার নির্বাচনে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের জয়-জয়কারের মধ্যে চার বাংলাদেশি আমেরিকানেরও বিপুল বিজয় ঘটেছে। এরা সবাই হচ্ছেন যুক্তরাষ্ট্রে স্টেট পর্যায়ে সর্বোচ্চ পদমর্যাদায় নির্বাচিত প্রতিনিধি। এখন পর্যন্ত কোন বাংলাদেশি-আমেরিকান ফেডারেল পর্যায়ে (ইউএস সিনেট অথবা কংগ্রেস) নির্বাচিত হতে পারেননি। এরমধ্যে নিউ হ্যামশায়ার স্টেটের রিপ্রেজেনটেটিভ হিসেবে সপ্তম মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন আবুল বি খান (রিপাবলিকান)।

এছাড়া ডেমোক্র্যাটিক পার্টি থেকে চতুর্থ মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। একই স্টেটে সিনেটর হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট নাবিলা ইসলাম। কানেকটিকাট স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে দ্বিতীয় মেয়াদের জন্যে বিজয়ী হয়েছেন ডেমোক্র্যাট মাসুদুর রহমান। পিরোজপুরের সন্তান আবুল খান রকিংহাম গৃহীত ভোটের ৬৭% পেয়েছেন। অপরদিকে, জর্জিয়া স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরের সন্তান শেখ রহমান চন্দন ৬৭.৬% ভোট পেয়েছেন।

একই স্টেটের সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে ৫৫% ভোট পেয়ে জয়ী হয়েছেন নোয়াখালীর সন্তান নাবিলা ইসলাম। কানেকটিকাট সিনেট ডিস্ট্রিক্ট-৪ থেকে ৬৪.৮% ভোট পেয়ে জয়ী হয়েছেন চাঁদপুরের সন্তান মাসুদুর রহমান। এই চার বাংলাদেশি আমেরিকানের বিজয়ে প্রবাসীরা উল্লাস করছেন।খবপ বাপসনিউজ।

বিজয়ীদেরকে অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকা-বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর মাহমুদ,যুক্তরাষ্ট্র উপদেষ্টা ড.প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,এনজেবিডিনিউজ এডিটর মোঃনাসির,সাংবাদিক হেলাল মাহমুদ,বাপসনিউজ সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আলমগীর ভুইয়া,আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমান মিলন,মোঃআলী সিদ্দীকী,

এডভোকেট শাহ মোঃবখতিয়ার,ওসমান গনি,বিশ্বজিৎ সাহা,সুহাস বডুয়া হাসু,নিউজ পোর্টাল জার্নালিস্ট আয়েশা আক্তার রুবি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ যুগম সাধারন সম্পাদক রুমানা আক্তার ,নারীনেএী কহিনুর আক্তার ,পেনসিলভেনিয়ার মিলবোর্ন সিটির মেয়র মাহবুবুল আলম তৈয়ব, কমিউনিটিনেতা গিয়াস আহমেদ, বাংলাদেশি আমেরিকান এডভোকেসি গ্রুপের প্রেসিডেন্ট জয়নাল আবেদিন, টেক্সাস ডেমক্র্যাটিক পার্টির রিফিউজি কাউন্টির চেয়াপারসন রহিম নিহাল প্রমুখ।

উল্লেখ্য, ৫ নভেম্বর ২০২৪,মংগলবার অনুষ্ঠিত এবারের নির্বাচনে বাংলাদেশি আমেরিকান ভোটারেরাও আগের যে কোন সময়ের তুলনায় বিপুল উপস্থিতি ঘটিয়েছেন ভোট কেন্দ্রে। গাজা-লিবিয়ায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে তারা ডোনাল্ড ট্রাম্পকেও বিজয় দিয়েছেন। রিপাবলিকান পার্টির বিস্ময়কর বিজয়ে প্রবাসীরা অধীর আগ্রহে রয়েছেন অর্থনৈতিক সংকট এবং অশান্তির যন্ত্রণা থেকে তারা শীঘ্রই মুক্তি পাবেন ডোনাল্ড ট্রাম্পের বিচক্ষণতাপূর্ণ নেতৃত্ব গুণে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews