1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

  • সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ১৬০ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার চরবকজুড়ি গ্রামে স্ত্রী মুক্তামনি বেগমকে শ্বাসরোধে হত্যাকান্ডের দায়ে স্বামী লাভলু মীরকে (৫২) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ অক্টোবর) বিকেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (জেলা ও দায়রা জজ আদালত) বিচারক সানা মোঃ মাহ্রুফ হোসাইন এ রায় দেন।

মৃত্যুদন্ডপ্রাপ্ত লাভলু লোহাগড়ার চরবকজুড়ি গ্রামের লায়েব আলী মীরের ছেলে। রায় ঘোষণার সময় লাভলু মীর আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, স্ত্রী মুক্তামনিকে শ্বাসরোধে হত্যার পর পরিকল্পিত ভাবে প্রচার করা হয় নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যা বলে প্রমাণিত হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালে লাভলু মীরের সঙ্গে মুক্তামনি বেগমের বিয়ে হয়। বিয়ের পর স্বামী লাভলু বিভিন্ন সময়ে শ্বশুরবাড়ির লোকজনের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবিকৃত টাকা না পেয়ে ২০১২ সালের ২১ মে চরবকজুড়ি গ্রামে নিজবাড়িতে স্ত্রী

মুক্তামনিকে শরীরের বিভিন্ন স্থানে আঘাতসহ শ^াসরোধে হত্যা করে। এরপর লাশ গুম করার জন্য মধুমতি নদীতে ফেলে দেয়। পরে লোকসমাজে প্রচার করা হয় মুক্তামনি নদীতে ডুবে মারা গেছেন। এ সময় মুক্তা মনি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এর আগে তাদের দাম্পত্য জীবনে একটি ছেলে সন্তানের জন্ম হয়।

এ  ঘটনায় নিহতের বোন সালেহা সুলতানা বাদী হয়ে স্বামী লাভলু মীরসহ পাঁচজনকে আসামি করে ২০১২ সালের ৪ জুন লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সোমবার এ রায় ঘোষণা করেন। এর মধ্যে স্বামী লাভলু মীরকে মৃত্যুদন্ড দেয়া হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেন আদালত। সূত্রঃ দৈনিক স্পন্দন

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews