1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুই ডাকাত ঘটনাস্থলেই নিহত

ফয়সাল আজম অপু,চাঁপাইনবাবগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নরশিয়া-জামবাড়িয়া সড়কে ডাকাতির অভিযোগে গণপিটুনিতে দুই ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বুধবার (৩০ অক্টোবর) রাত ৯ টার দিকে ভোলাহাট উপজেলার জামবাড়ীয়া-নরশিয়া খাপানের বিল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের নাম ইয়াকুব আলী ও আলমগীর হোসেন পিতার নাম হাবিবুর রহমান। তাদের বাড়ি ভোলাহাট উপজেলার জামবাড়িয়া-দুর্গাপুর গ্রামে। গণপিটুনির বিষয় নিশ্চিত করেন ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাহিনুর আলম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত প্রায় ৯ টার দিকে নরশিয়ার দিক থেকে একটি অটোরিকশা যোগে কয়েকজন ব্যক্তি জামবাড়ীয়া-বড়গাছী বাজার আসছিল। এমন সময় ছোট-জামবাড়ীয়া খাপানের বিল এলাকায় একদল ডাকাত অটোরিকশার গতিরোধ করে।

তাৎক্ষণিকভাবে অটোরিকশার যাত্রীরা চিৎকার শুরু করলে উভয় দিক থেকে স্থানীয় জনতা চলে এলে ইয়াকুব আলী ও আলমগীর হোসেনকে ঘিরে ফেলে এবং গনপিটুনি দিতে থাকে।

এক পর্যায়ে স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন ওই দুজন। স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাত দলের অন্যরা পালিয়ে যায়। আটক ব্যক্তি দু’জন ঘটনাস্থলে গণপিটুনিতে নিহত হন।

ভোলাহাট থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিনুর আলম জানান, ভোলাহাটের নরশিয়া-জামবাড়ীয়া এলাকায় ডাকাতি করার সময় ইয়াকুব ও আলমগীর নামের দুই ব্যক্তি গণপিটুনিতে মারা গেছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews