1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, ৯ জন শিক্ষক ও কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, ৯ জন শিক্ষক ও কর্মকর্তা সাময়িক বরখাস্ত

এম ডি নজরুল ইসলাম, বিভাগীয় ব্যুরো প্রধান, রংপুর

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র রাজনীতি এবং অন্যান্য সব ধরনের লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ায় দুইজন শিক্ষক এবং সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়।বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন গণিত বিভাগের মশিউর রহমান এবং লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হওয়ার পর শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মজানুর রহমান, সদস্য সচিব ছিলেন প্রক্টর ফেরদৌস রহমান এবং সদস্য ছিলেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ।

উপাচার্য অধ্যাপক ড. শওকাত বলেন, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীসহ ৭২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এছাড়া শতাধিক শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারী যারা পলাতক রয়েছেন তাদের ছুটি বাতিল করে সাময়িক বরখাস্ত করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য এবং রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ, এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মডিউর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews