ইসরায়েলি আগ্রাসনের শেষ দেখতে পাচ্ছে না গাজাবাসী। ফিলিস্তিনের অবরুদ্ধ এ উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ৪৮ ঘণ্টায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
এর ফলে ইতোমধ্যে ধ্বংসপ্রায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৩ হাজারের কাছাকাছি ।
গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় ভূখণ্ডটিতে আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। ২৬ অক্টোবর শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৭৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৯২৪ জনে পৌঁছেছে বলে শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক
Leave a Reply