1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরায়েলের হামলার পর যা জানাল ইরান 

  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

ইসরায়েলের হামলার পর যা জানাল ইরান 

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের তিনটি প্রদেশে সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। প্রদেশ তিনটি হলো—ইলাম, খোজেস্তান ও তেহরান। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে তা নিশ্চিত করলেও তাদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ সীমিত। খবর আল জাজিরার।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচারিত দেশটির সামরিক বাহিনীর এ বিবৃতিতে বলা হয়, ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে হামলা প্রতিরোধ করা হয়েছে। তবে কিছু স্থানে হামলায় সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানতে তদন্ত শুরু হয়েছে। যেসব জায়গায় হামলা হয়েছে, তার ছবি প্রকাশ করা হয়নি। হতাহতের কথাও জানানো হয়নি।

এর আগে, ভোরে ইরানে হামলা চালায় ইসরায়েল। ইরান ও পাশের কারাজ শহরে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় চালু করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

ইসরায়েলি হামলার পর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, দেশটির প্রতিরক্ষা বাহিনী তেহরানের আশপাশের আকাশসীমায় প্রতিপক্ষের লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে।

ইসরায়েলের হামলার পর দেশটির সব গন্তব্যে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

সূত্র : আনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews