1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তুরস্কের মহাকাশ কোম্পানিতে হামলা, নিহত ৫

  • বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

তুরস্কের মহাকাশ কোম্পানিতে হামলা, নিহত ৫

তুরস্কের মহাকাশ ও প্রতিরক্ষা কোম্পানির সদর দপ্তরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও ২২ জন আহত হয়েছেন। তুরস্কের সরকার এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে।

বুধবার (২৩ অক্টোবর) রাজধানী আঙ্কারায় এ ঘটনা ঘটে। হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। খবর রয়টার্সের।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান রাশিয়ার কাজান শহরে একটি ব্রিকস সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে দাঁড়িয়ে এই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন।

হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও স্পষ্ট নয়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, এই ঘটনায় প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যেখানে হামলা হয়েছে সেখানে বিস্ফোরণের পাশাপাশি ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, ফায়ার ফাইটার এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানো হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, যে কোম্পানিটিতে হামলা হয়েছে এটি তুরস্কের সামরিক খাতে বড় অবদান রাখে।

সূত্র : অনলা্ইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews