1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মিরাজের প্রতিরোধে লিডে থেকে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫২ বার পড়া হয়েছে

মিরাজের প্রতিরোধে লিডে থেকে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

মিরপুর টেস্টে তৃতীয় দিনের শুরুতেই ৭ রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। কিন্তু মিরাজ ও জাকেরের ব্যাটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। সেই সঙ্গে ইনিংস হারের শঙ্কা কাটিয়ে লিডে রয়েছে টাইগাররা। তবে দ্বিতীয় সেশনের মাঝে মিরপুরে হানা দেয় বেরসিক বৃষ্টি।

এরপর খেলা শুরু হলেও মিরপুরের আকাশ মেঘে ঢেকে থাকায় আলোকস্বল্পতার করণে ৫ ওভার পর আবারও খেলা বন্ধ রাখেন আম্পায়াররা। শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার না হওয়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।

এতে তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত রয়েছেন নাঈম। এতে ৮১ রানের লিডে রয়েছে বাংলাদেশ। এখান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবে টাইগাররা। আগামীকাল ৯টা ৪৫ মিনিটে শুরু হবে চতুর্থ দিনের খেলা।

বুধবার (২৩ অক্টোবর) তৃতীয় দিনে ব্যাট করে নেমেছিলেন আগের দিনে ৩৮ রান করা জয় এবং ৩১ রানে অপরাজিত থাকা মুশফিকুর রহিম। কিন্তু ৭ রানের ব্যবধানে জয় (৪০), মুশফিক (৩৩) এবং লিটনকে (৭) হারায় বাংলাদেশ। এতে দলীয় ১১২ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

এরপর জাকের আলীকে সঙ্গে নিয়ে টাইগার শিবিরে প্রতিরোধ গড়ে তোলেন মেহেদী হাসান মিরাজ। জাকের ও মিরাজের ৯০ রানের জুটিতে ভর করে দক্ষিণ আফ্রিকার ২০২ রানের বাধা টপকে লিডে পা রাখে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন এই দুই ব্যাটার। দুজন মিলে ১৪৫ বলে যোগ করেছেন ১৩৮ রান। প্রোটিয়াদের বিপক্ষে ২০০৩ সালে চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় উইকেটে ১৩১ রান যোগ করেছিলেন হাবিবুল বাশার ও জাভেদ ওমর।

সেই সঙ্গে ১০২ বলে টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন জাকের। এরপর পিচে বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ১১১ বলে ৫৮ রানের ইনিংস লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। এতে ছন্দ হারায় টাইগাররা।

অষ্টম উইকেটে মিরাজকে সঙ্গ দেওয়ার চেষ্টা করেন নাঈম। আর দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দ্বারপ্রান্তে পৌঁছে যান মিরাজ। কিন্তু বাংলাদেশের ইনিংসের ৮০তম ওভারে হানা দেয় বৃষ্টি। যার ফলে বন্ধ রাখা হয় খেলা। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের চেয়ে ত্রিশ মিনিট এগিয়ে ২টা ১০ মিনিটে দেওয়া হয় চা বিরতি। বৃষ্টির বাঁধা কাটিয়ে ৩টার সময় মাঠে নেমেছে দুই দল।

কিন্তু মিরপুরের আকাশ মেঘে ঢেকে থাকায় আলো স্বল্পতার করণে ৫ ওভার পর আবারও খেলা বন্ধ রাখতে হয় আম্পায়াররা। শেষ পর্যন্ত আকাশ পরিষ্কার না হওয়ায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় আম্পায়াররা।

এতে তৃতীয় দিন শেষে ৮৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৩ রান তুলতে পেরেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ ৮৭ রানে এবং ১৬ রানে অপরাজিত রয়েছেন নাঈম। এতে ৮১ রানের লিডে রয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, মিরপুরে দক্ষিণ আফ্রিকার দেওয়া ২০২ রানের লিডের জবাব দিতে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় দিনে ২৭ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ রান তুলতে পেরেছিল ১০১।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews