1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুসলিম পুরুষদের ৪ বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

মুসলিম পুরুষদের ৪ বিয়ের অধিকার আছে: বোম্বে হাইকোর্ট

মুসলিম পুরুষদের একসঙ্গে চার স্ত্রী রাখার অধিকার আছে বলে রায় দিয়েছেন ভারতের বোম্বে হাইকোর্ট। রায়ে বলা হয়েছে, মুসলিম পুরুষেরা যদি ধর্মীয় বিধিবিধান মেনে একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করতে চান, তবে তারা একাধিক বিয়ে নিবন্ধন করাতে পারবেন।

একজন মুসলিম পুরুষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানিতে এ কথা বলেন বোম্বে হাইকোর্ট।বুধবার (২৩ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু ও টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন ওই ব্যক্তি। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিয়ে নিবন্ধন করতে গেলে মহারাষ্ট্রের বিবাহ আইনে তার আবেদন খারিজ হয়ে যায়। পরে তিনি আদালতের দ্বারস্থ হন এবং তার দায়ের করা আবেদনের শুনানি শেষে আদালত এই আদেশ দেন।

এনডিটিভি বলছে, বিয়ের পরও থানে মিউনিসিপ্যাল ​​করপোরেশন এই দম্পতিকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে অস্বীকার করেছিল। তাদের যুক্তি ছিল, মহারাষ্ট্র রেগুলেশন অব ম্যারেজ ব্যুরোস অ্যান্ড রেজিস্ট্রেশন অব ম্যারেজ অ্যাক্টের অধীনে বিয়ের সংজ্ঞা হিসেবে শুধুমাত্র একটি একক বিবাহকে বিবেচনা করা হয়, একাধিক বিয়ে নয়।

তবে গত ১৫ অক্টোবর শুনানির সময় বিচারপতি বিপি কোলাবাওয়াল্লা এবং সোমশেখর সুন্দরেশানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ কর্তৃপক্ষের ওই যুক্তি ও ম্যারেজ সার্টিফিকেট না দিতে চাওয়াকে ‘সম্পূর্ণ ভুল ধারণা’ বলে অভিহিত করেন এবং বলেন, আইনটি মুসলিম পুরুষদের একাধিক বিবাহ নিবন্ধন করতে মোটেই বাধা দেয় না। কারণ, এটি (একাধিক বিবাহ) মুসলিম ব্যক্তিগত আইনের অধীনে অনুমোদিত।

বোম্বে হাইকোর্ট বলেছে, মুসলিমদের ব্যক্তিগত আইনের অধীনে, তারা একসঙ্গে চারজন স্ত্রী রাখার অধিকার রাখেন। একবার এই যুক্তি গ্রহণ করলে আমরা (মহারাষ্ট্র) কর্তৃপক্ষের আবেদন গ্রহণ করতে পারি না যে, মহারাষ্ট্র রেগুলেশন অব ম্যারেজ ব্যুরো এবং রেজিস্ট্রেশনের বিধানের অধীনে শুধুমাত্র একটি বিবাহ নিবন্ধন করা যেতে পারে, এমনকি সেটি মুসলিম পুরুষের ক্ষেত্রেও।

আদালত আরও বলেছে, মুসলিমদের ব্যক্তিগত আইনগুলোকে বাদ দেওয়া হয়েছে এমন ইঙ্গিত পাওয়ার মতো এই আইনে একেবারে কিছুই নেই।মুসলিমদের ধর্মীয় বিধিবিধানে একজন পুরুষের একসঙ্গে চারজন স্ত্রীর সঙ্গে সংসার করার বৈধতা রয়েছে। তবে শর্ত হলো, প্রত্যেক স্ত্রীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। কোনোভাবেই বৈষম্য করা যাবে না।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews