1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

শেষ মুহূর্তের গোলে হার এড়াল বাংলাদেশ

বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় ফেভারিট হিসেবেই সাফ চ্যাম্পিয়ন শিপে মাঠে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছেন সাবিনা খাতুনরা। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সেমিফাইনালের কঠিন হয়ে উঠেছে বাংলাদেশের জন্য।

প্রথম ম্যাচে ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ফলে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সমীকরণ ছিল সহজ। পাকিস্তানের বিপক্ষে জয় পেলেই সেমিফাইনালে উঠতে পারত বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ড্র করায় বিপাকে পড়েছে সাবিনারা। সেমিফাইনালে উঠতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের সামনে।

শুরুতেই বাংলাদেশি ডিফেন্ডারদের ভুলে ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশের বক্সে শট নেয় পাকিস্তান। যদিও সুহা আমিনের শট বক্সের ওপর দিয়ে যায়। পরের মিনিটে পাকিস্তানের আরও একটি শট বাম দিকে ঝাঁপিয়ে আটকে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা। ওই আক্রমণ থেকে খেলায় প্রথমবার পাকিস্তানের রক্ষণে কাঁপন ধরায় বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডাররা সেই আক্রমণ আটকে দেন।

পঞ্চম মিনিটে কোহাতি কিসকুর ‍বদৌলতে বড় বিপদের হাত থকে বেঁচে যায় বাংলাদেশ। ডিফেন্ডারদের ফাঁক গলে বল পেয়ে যান পাকিস্তানের ফরোয়ার্ড নাদিয়া। অনেকটা একা গোলরক্ষককে পেয়ে গিয়েছিলেন তিনি। তবে বক্সে ঢুকে শট নেওয়ার আগে পেছন থেকে এসে দারুণ স্লাইডে বল ক্লিয়ার করেন কোহাতি। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ।

তবে বাংলাদেশকে স্তব্ধ করে খেলার ৩২ মিনিটে এগিয়ে যায় পাকিস্তান। বক্সের নিজেদের অর্ধ থেকে জামিনা সামিন মালিককে লং পাস দেন রামিন ফরিদ। তবে বল পেয়েছিলেন সিউলি আজিম। কিন্তু এই ডিফেন্ডার বল পায়ে লাগালেও ক্লিয়ার করতে পারেননি। তাকে ও আফিদা খন্দকারকে টপকে আলতো টোকায় জালে বল জড়ান পাকিস্তানের সামিন মালিক।

৪৩ মিনিটে ঋতুর শট ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় বাংলাদেশ। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সাবিনারা।দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আগের মতো দাপট অব্যাহত রাখে। এক পর্যায়ে কৌশলে পরিবর্তন এনে কৃষ্ণা, সাগরিকা ও মারিয়াকে মাঠে নামান বাটলার। তাতে আক্রমণের ধার বাড়ে। তবে গোল আসছিল না। তিন পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল।

তবে যোগ করা সময়ের গোলে এক পয়েন্ট নিশ্চিত করলে হাফ ছেড়ে বাঁচে বাংলাদেশ। বাঁ দিক থেকে প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে ঋতুপর্ণার মাপা ক্রসে শামসুন্নাহার জুনিয়র আলতো হেডে গোলকিপারকে পরাস্ত করেন। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews