1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছাত্র-জনতার মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা যেন মঙ্গলের জন্য হয়: ফারিয়া

  • রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

ছাত্র-জনতার মাধ্যমে যে পরিবর্তন এসেছে, তা যেন মঙ্গলের জন্য হয়: ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতায় নিজ দেশের গণ্ডি পেরিয়ে জায়গা তৈরি করেছেন পশ্চিমবঙ্গেও। শুধু অভিনয় নয়, গানেও বেশ পারদর্শী তিনি।

গেল বছর মুক্তি পায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’। এতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন ফারিয়া। সিনেমাটি মুক্তির পর বেশ প্রশংসাও কুড়ান তিনি। রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও মনে-প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন অভিনেত্রী।

ওই সময় সিনেমাটি নিয়ে একটি সাক্ষাৎকারে ফারিয়া বলেছিলেন, আমাদের প্রত্যেকটা বাঙালি মেয়ের মধ্যে একজন করে হাসিনা রয়েছে। শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর জীবনে আর কোনো অভিনয় না করলেও তাতে কোনো আফসোস থাকবে না তার।

তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের এমন পতনের পর বেশ তোপের মুখে পড়েন ফারিয়া। মাঝে-মধ্যেই তার মুখে শেখ হাসিনা সরকারের গুণগান শোনা যেত। কিন্তু এবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী বললেন ভিন্ন কথা।

ফারিয়া বলেন, আমি রাজনীতির মানুষ নই। তবে দেশের ছাত্র-জনতা চেয়েছিল বলেই তো পরিবর্তনটা এসেছে। একজন নাগরিক হিসেবে চাইব, যেটা হয়েছে সেটা যেন মঙ্গলের জন্য হয়। আমার বিশ্বাস, মানুষের মৌলিক চাহিদাগুলোর পাশাপাশি বিনোদনও হারানো গৌরব ফিরে পাবে। আশা করছি বর্তমান সরকার অবশ্যই সেদিকে খেয়াল রাখবে।

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ার শুরুর পর থেকেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখেছি। তারা যখন যে ধরনের কাজে ডেকেছে সাড়া দিয়েছি। আসলে আমি তো এখানে টাইম পাসের জন্য আসিনি। এটা আমার রুটি-রুজির জায়গা। কাজের প্রস্তাব এলে করব, এটাই তো নিয়ম। এখন কেউ যদি আমাকে আওয়ামী সমর্থক ভেবে দূরে ঠেলে দেন, কী করতে পারি?

অভিনেত্রী বলেন, আমরা শিল্পী, আমাদের কাজ মানুষকে বিনোদন দেওয়া। সেটাই করে গেছি। কখনোই কারও অন্ধ সমর্থক ছিলাম না। যদি সেটা করতাম, মনে সামান্যতম সংকীর্ণতা থাকত, দেশেই আসতাম না।

এখন যদি নতুন সরকার তাদের কাজে আমাকে ডাকে, অবশ্যই সাড়া দেব। শিল্পীদের কাজ দলাদলি করা নয়, নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শক মনে জায়গা করে নেওয়া। আমিও প্রতিনিয়ত সে চেষ্টাই করি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews