1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

‘ভালোবাসার টানে মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছিলাম’

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

‘ভালোবাসার টানে মুম্বাই ছেড়ে কলকাতায় এসেছিলাম’

একসময় অভিনেত্রী হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন যীশু সেনগুপ্তের স্ত্রী নীলাঞ্জনা। ছিল প্রযোজনা সংস্থাও। তবে সংসার জীবনে পা রাখার পর ক্যারিয়ার থেকে নিজেকে সরিয়েই নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, ভালোবাসার মানুষের টানে মুম্বাই ছেড়ে কলকাতায় চলে আসেন নীলাঞ্জনা। যদিও সেই সংসারে এখন বাজছে বিচ্ছেদের সুর।

বর্তমানে প্রযোজনা সংস্থা আর সিরিয়ালের কাজেই পুরোপুরি মন দিয়েছেন তিনি। এই মুহূর্তে প্রযোজক হিসেবে ছোট পর্দায় নিজের প্রভাব বিস্তার করেছেন নীলাঞ্জনা। কাজের বাইরে এখন দুই মেয়েকে ঘিরেই তার গোটা পৃথিবী। তাই মেয়েদের নামেই নিজের নতুন প্রযোজনা সংস্থার নাম দিয়েছেন নীলাঞ্জনা। তার নতুন সংস্থা ‘নিন্নি চিন্নি’জ মামাজ প্রোডাকশন।

সম্প্রতি একটি পডকাস্টে এসে ব্যক্তিগত জীবনসহ কাজের নানান দিক নিয়ে কথা বলেন নীলাঞ্জনা। মুম্বাইতে বেড়ে উঠেছেন তিনি। সেখানে হিন্দি কাজের মাধ্যমেই ক্যারিয়ারের শুরু তার। অভিনয়ের পাশাপাশি মডেলিংও করেছেন নীলাঞ্জনা। কিন্তু নিজের ক্যারিয়ার, বাড়ি সব ছেড়ে শুধুমাত্র যীশুর জন্য কলকাতায় চলে এসেছিলেন তিনি।

নীলাঞ্জনা বলেন, প্রথমবার ক্যারিয়ার ছেড়েছিলাম ভালোবাসে। মুম্বাই ছেড়ে কলকাতা চলে এসেছিলাম। তারপর আবারও ফিরে গিয়ে বম্বেতে টেলিভিশন কাজ করার কথা ভাবিনি। যদিও আমার কাছে সে অপশন অবশ্য ছিল। আমি একথা মাকেও বলেছিলাম, মা বললেন, করার দরকার নেই।

তারপর অবশ্য আবারও নিজের প্রযোজনা সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু সে সময় মেয়েরা বড় হচ্ছিল সেই সঙ্গে কাজের জন্য স্বামী অর্ধেক সময় শহরে না থাকায় সেভাবে কাজটা আর এগিয়ে যাননি। তবে প্রযোজক হিসেবে সেকেন্ড ইনিংসে বেশ নজর কেড়েছেন নীলাঞ্জনা। এখন দর্শকের পছন্দের তালিকায় রয়েছে তার প্রযোজিত সিরিয়ালগুলো।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews