1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৫ কোটি না দিলে বাবা সিদ্দিকির মতো মরতে হবে সালমানকেও!

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৭২ বার পড়া হয়েছে

৫ কোটি না দিলে বাবা সিদ্দিকির মতো মরতে হবে সালমানকেও!

কৃষ্ণসার হরিণ হত্যাকে কেন্দ্র করে টার্গেটে পরিণত হয়েছেন বলিউডের ভাইজান সালমান খান। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইদের নিশানায় আছেন তিনি। যার ফলে বেশ কয়েকবার হুমকিও পেয়েছেন তিনি। সর্বশেষ গত এপ্রিলে অভিনেতার বাড়ির সামনে এসে প্রকাশ্যে গুলি চালায় গ্যাং প্রধান লরেন্স বিষ্ণোইয়ের লোকেরা।

সম্প্রতি খুন হয়েছেন মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিক। কারণ, তিনিসহ খুন হওয়া অন্যরা কোনো না কোনোভাবে সালমানের সংস্পর্শে এসেছিলেন। অর্থাৎ এ নায়ককে হত্যার আগে থামতে চায় না এ গ্যাং!এতকিছুর মাঝের ফের আসল নতুন এক হুমকি। সালমান খান ৫ কোটি টাকা না দিলে তার পরিণতি হবে বাবা সিদ্দিকির মতো।

এমন হুমকি বার্তা সম্প্রতি হাতে আসে মুম্বাই পুলিশের কাছে। আর সেই হুমকি বার্তা পেয়েই নড়েচড়ে বসে পুলিশ। হুমকি কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিষ্ণোইরা আছে কি না, তা অবশ্য স্পষ্ট করতে পারেনি পুলিশ। তবে তদন্ত চলছে।

সংবাদ সংস্থা এএনআই জানায়, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াট্‌সঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। সেখানে লেখা হয়, ‘সালমান খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সালমান খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিষ্ণোদের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাকে ৫ কোটি টাকা দিতে হবে।’

মুম্বাই পুলিশ জানায়, এই খুনের পেছনেও রয়েছে লরেন্স বিষ্ণোইদের হাত। বাবা সিদ্দিকির সঙ্গে বরাবরই সুসম্পর্ক ছিল সালমানের। তার জন্যই শাহরুখ খানের সঙ্গে মিটমাট হয়েছিল সালমানের। বিভিন্ন সমস্যায় বি-টাউনে প্রায়ই অনেক সমস্যার সমাধান করেছেন বাবা সিদ্দিক। প্রতি বছর ইফতারে পার্টির আয়োজনও করতেন এই প্রাক্তন কংগ্রেস নেতা।

এদিকে বুধবার সালমানকে খুনের ছক কষার অভিযোগে হরিয়ানার পানিপথ থেকে সুখ ওরফে সুখবীর বলবীর সিংহ নামে একজনকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই ব্যক্তি বিষ্ণোই দলের সদস্য।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews