1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর আর্জি, কালই থামাতে চায় যুদ্ধ

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ৩০৫ বার পড়া হয়েছে

যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর আর্জি, কালই থামাতে চায় যুদ্ধ

যুদ্ধ বন্ধে যখন বিশ্ব নেতারা একের পর এক বার্তা দিয়ে ছিল তখন তা মোটেই গ্রহণ করেনি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এর পরেই ইরানসহ আশপাশের দেশগুলো থেকে হামলা হতে শুরু করে ইসরায়েলে। হামলা ঠেকাতে দিশে হারা ইসরায়েলের সেনারা। এ অবস্থায় সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে যুদ্ধ থামাতে আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি তাতে বলেন, একই সঙ্গে হামাসকেও অস্ত্র ছাড়তে হবে। মুক্তি দিতে হবে সব পণবন্দিদের। তাহলে যুদ্ধ কালই থেমে যাবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের কথাগুলো একটু বদলে বলেছেন, এখনো গাজার যুদ্ধ শেষ হয়নি। তবে শেষের শুরু হয়েছে বলা যেতে পারে।

নেতানিয়াহু জানিয়েছেন, আমি গাজার মানুষদের কাছে একটা সরল বার্তা দিতে চাই। যদি হামাস অস্ত্র ত্যাগ করে ও পণবন্দিদের মুক্তি দেয়, তাহলে যুদ্ধ কাল থেমে যাবে। আর যদি কেউ বন্দিদের আঘাত করার চেষ্টা করে, কোনো ক্ষতি করার চেষ্টা করে, তাহলে তাদের বিচারও আমরা করব। আর যারা বন্দিদের ছেড়ে দেবে, তাদের সুরক্ষার সব ব্যবস্থা ইসরায়েল করবে।

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক মাসগুলিতে প্রচুর হামাস ও হিজবুল্লা নেতার মৃত্যু হয়েছে। এর ফলে এই অঞ্চলের মানুষের কাছে আশার কিরণ দেখা দিয়েছে। ইরানের তৈরি করা সন্ত্রাসের অক্ষরেখা গুঁড়িয়ে দেয়া সম্ভব হয়েছে। নাসরাল্লা আর নেই। তার সহকারী ফুয়াদও মৃত, হানিয়ে, মোহাম্মদ দেইফের পর সিনওয়ারও আর নেই।

বিশেষজ্ঞের দাবি সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সিনিয়র ফেলো ও মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ নাতাশা হ্যাল ডিডাব্লিউকে বলেছেন, অ্যামেরিকা আর কবে বুঝবে যে, নেতাদের মেরে দিলেও হামাসের মতো মতাদর্শ শেষ হয়ে যায় না। তারা আবার নতুন করে শুরু করে। হিজবুল্লা ও হামাসের ক্ষেত্রে অতীতে এটাই হয়েছে। বিশ্বজুড়ে অন্য অনেক গ্রুপের ক্ষেত্রে এটা হয়েছে। তারা আবার নিজেদের সংগঠিত করেছে।

নাতাশা জানিয়েছেন, কোনো সন্দেহ নেই, হামাস দুর্বল হয়েছে, নেতৃত্বে শূন্যতা দেখা দিয়েছে, তারপরেও তারা নিশ্চিহ্ন হয়ে যায়নি। এরপর যে হামাসের নেতৃত্ব দেবে, সে সিনওয়ারের থেকে অনেক বেশি নির্মম হতে পারে।

বাইডেনের বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার বিলম্বিত জার্মানি সফরে বার্লিনে এসে পৌঁছেছেন। তিনি বলেছেন, এখন এগিয়ে যাওয়ার সময়।

গাজায় যুদ্ধবিরতির দিকে এগিয়ে যেতে হবে। সেটা গোটা বিশ্বের জন্য ভালো হবে। বাইডেন বিমান থেকে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।হোয়াইট হাউস পরে জানিয়েছে, বন্দিমুক্তি নিয়ে দুই নেতার কথা হয়েছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews