1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নরসিংদীতে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে তারেক রহমান

  • শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৬২ বার পড়া হয়েছে

নরসিংদীতে চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশে তারেক রহমান

চব্বিশের গণ-অভ্যুত্থানে নরসিংদী জেলায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শহীদদের পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) নরসিংদীর শহীদদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি গত ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের হামলায় নিহত জুনায়েদ আল হাবিবের বাসায় যান এবং তার পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা প্রকাশ করেন।

গত ২৮ সেপ্টেম্বর ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে টানা ৯ দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকে গত ৭ অক্টোবর জুনায়েদ আল হাবিব মারা যান। শহীদ জুনায়েদ ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ও মরজাল ইউনিয়নের অন্যতম ছাত্রদলকর্মী।

এদিকে আজ দুপুর ১২টায় নরসিংদীর রায়পুরা উপজেলায় মরজাল ইউনিয়ন বিএনপি অফিস-সংলগ্ন এলাকায় ছাত্র-জনতার গণ-আন্দোলন চলাকালে শহীদ রাহাত, শহীদ হাসান ও শহীদ রুস্তমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মঞ্জুর এলাহি, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন।

এরপর বিকেল ৩টায় ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দলটি ছাত্র-জনতার আন্দলোনে শহীদ শিক্ষার্থী তাহমিদ তামিম (১৫)-এর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে নরসিংদীতে সদর উপজেলার চিনিশপুরে তার বাসায় যান। সাক্ষাৎকালে উপস্থিত নেতৃবৃন্দ শহীদ শিক্ষার্থী তাহমিদ তামিম পরিবারের প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

এদিকে, নরসিংদীর শিবপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ সিয়াম-এর কবর জিয়ারত ও দোয়া করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

এ সময় আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজিব, শাহাদত হোসেন, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি হাবিবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, হাসানুর রহমান, ছাত্রদল নেতা শারিফুল ইসলাম, মশিউর রহমান মহান, মিজবাহ প্রমুখ।

এ ছাড়া নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি ছিদ্দিকুর রহমান নাহিদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ রনিসহ জেলা, উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews