নবাবগঞ্জ সরকারি কলেজ গেটে একটি দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে নগদ টাকা সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) আনুমানিক ভোর ৬ টার দিকে মো. রেজাউর রহমান নামে এক ব্যাক্তির দোকানে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক রেজাউর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫ টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে ফুড কাট (খাবার দোকান) পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। তিনি অভিযোগ সুত্রে জানান, আমি অনেকদিন থেকে এখানে খাবারের দোকান পরিচালনা করে আসছি।
দোকান শুরুর পর থেকেই পৌর এলাকার রামকৃষ্ণপুর মহল্লার সুৃমন পিতা অজ্ঞাত ও সুমনের ছেলে আর্জু আমার ও আমার ছেলে মাহমুদুর রহমানের নিকট বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন ও চাঁদা দাবি করে আসছিলো।
চাঁদা না দিলে দোকান চালাতে দিবেনা বলে প্রায় সময় আমাকে এবং আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিতো।
তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে কারমাল, সোহেল ও দুলাল সহ অনেকের সামনে আমার খাবারের দোকানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা। এতে করে আমার নগদ ক্যাস সহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, দোকানের দিকে তাকিয়ে আগুন দেখতে পাই। তখন আমরা তরিঘরি করে বাহিরে বের হয়ে দেখি আমার দোকান পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এ সময় আমরা ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন ছুটে আসে তখন তাদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই কিন্তু ততক্ষণে দোকানের মালামালসহ দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি বলেও জানান ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত দোকান মালিক রেজাউর রহমান।স্থানীয় কয়েকজন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল যাই এবং তাদেরকে থানা পুলিশের মাধ্যমে আইনি সহোযোগিতা নেওয়ার পরামর্শ দেই।
এবিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়ার নিকট মুঠোফোনে জানতে চাইলে, তিনি ছুটিতে আছেন বলে তদন্ত ওসির সাথে যোগাযোগ করতে বলেন। এবং তদন্ত করে শক্ত ভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Leave a Reply