1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বছরজুড়ে গাজায় যুদ্ধ: ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

বছরজুড়ে গাজায় যুদ্ধ: ইসরায়েলের অর্থনীতিতে বড় ধাক্কা

গাজায় এক বছর ধরে যুদ্ধ চালিয়ে এখন চাপের মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে ২০২৩ সালের অক্টোবর থেকেই গাজায় যুদ্ধ শুরু করে দখলদার ইসরায়েল। এতে অনেকটা থমকে গেছে দেশটির অর্থনীতির চাকা।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ইসরায়েলের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বার্ষিক ভিত্তিতে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। এমন তথ্যই উঠে এসেছে দেশটির সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের সবশেষ পরিসংখ্যানে। পরিসংখ্যান বলছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রত্যাশার তুলনায় কম প্রবৃদ্ধি হয়েছে ইসরায়েলের অর্থনীতিতে।

ইসরায়েলের সেন্ট্রাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, গেল এপ্রিল–জুন প্রান্তিকে ইসরায়েলেরমোট দেশজ উৎপাদন বা জিডিপি বার্ষিক ভিত্তিতে মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ বেড়েছে। অথচ মাত্র এক মাস আগেও প্রবৃদ্ধির হার ছিল দশমিক ৭ শতাংশ।

গেল আগস্টে পরিসংখ্যান ব্যুরো ধারণা করেছিল, চলতি বছর প্রবৃদ্ধি হবে ১ দশমিক ২ শতাংশ। যেখানে এপ্রিল–জুন প্রান্তিকে প্রবৃদ্ধির হার ২ দশমিক ৩ থেকে ৫ শতাংশ পর্যন্ত হওয়ার ধারণা করছেন অর্থনীতিবিদরা।

ইসরায়েলের অর্থনীতিতে যতটুকু প্রবৃদ্ধি হয়েছে, তার পেছনে ভূমিকা রেখেছে ভোক্তা ও রাষ্ট্রের ব্যয় বৃদ্ধি এবং স্থায়ী সম্পদে বিনিয়োগ। তবে এ সময়ে কমেছে দেশটির পণ্য রফতানি।

গেল সপ্তাহে ব্যাংক অব ইসরায়েল ২০২৪ সালের জন্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রাক্কলন ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে এনেছে শূন্য দশমিক ৫ শতাংশে।

একদিকে যেমন ইসরায়েলের অর্থনীতি দুর্বল হচ্ছে, অন্যদিকে বাড়ছে মূল্যস্ফীতি। এমন প্রেক্ষাপটে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়াতে পারে বলে ধারণা খাত সংশ্লিষ্টদের।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews