1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

এবার নাটকে অভিষেক মেহজাবীনের বোন মালাইকার

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬২ বার পড়া হয়েছে

এবার নাটকে অভিষেক মেহজাবীনের বোন মালাইকার

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক মাতাচ্ছেন তিনি। এবার সেই পথ অনুসরণ করে অভিনয়ে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী।

‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে দেখা যাবে মালাইকাকে। এতে ফারহান আহমেদ জোভানের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। মেহজাবীনের গল্পে নাটকটি রচনা ও নির্মাণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে শুরু হয়েছে নাটকের শুটিং।

এ প্রসঙ্গে মালাইকা বলেন, শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়া নির্মাণ করবে জেনেই এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।

নির্মাতা রাজ বলেন, মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার।

তিনি আরও বলেন, এক্ষেত্রে প্রথমে মালাইকার নামটি মাথায় আসে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে ভীষণ পরিশ্রমী মনে হচ্ছে তাকে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবে।

প্রসঙ্গত, চলতি বছরেই ইউটিউবে মুক্তি পাবে মালাইকার ‘সন্ধিক্ষণ’। এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews