1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের লড়াই, দেখে নিন সূচি

  • বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের লড়াই, দেখে নিন সূচি

গত ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠেছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। নানা নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টের গ্রুপ পর্বের লড়াই। এবার সেমিফাইনালের লড়াইয়ে মাঠে নামবে চার দল।

যেখানে জায়গা পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড। এই চার দলের মধ্যে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা শিরোপা জয়ের স্বাদ পেয়েছে।

২০১৬ সালে অজিদের হারিয়ে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলেছিল ক্যারিবিয়ান মেয়েরা। অন্যদিকে আগের ৮টি আসরের ৬টিতেই চ্যাম্পিয়ন হয়েছে অজিরা। আরেকটি শিরোপা জিতেছে ইংল্যান্ড।

প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মাইটি অস্ট্রেলিয়া। এই ম্যাচে জয় পেলে নিজেদের সপ্তম শিরোপা জয়ের আরও কাছে পৌঁছে যাবে অজি মেয়েরা। বিপরীতে ছয়বারের চ্যাম্পিয়নদের হারের পারলে প্রথম শিরোপায় এক হাত দিয়ে রাখবে প্রোটিয়ারা।

সেই সঙ্গে প্রতিশোধও নেওয়া হবে দক্ষিণ আফ্রিকার। কারণ, গত আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েদের কাছে শিরোপা খোয়াতে হয়েছিল প্রোটিয়াদের।

দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ক্যারিবিয়ান মেয়েদের হারাতে পারলে তৃতীয়বারের মতো ফাইনালের টিকিট পাবে কিউই মেয়েরা। সেই সঙ্গে প্রথম শিরোপা ঘরে তোলার সুযোগ থাকবে তাদের সামনে।

উল্লেখ্য, আগামীকাল (বৃহস্পতিবার) অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। পরদিন ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews