1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

পাকিস্তানে পুলিশ সদরদপ্তরে জঙ্গি হামলা, ৩ পুলিশ নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু জেলার পুলিশের সদরদপ্তরে জঙ্গি হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার পুলিশের সদরদপ্তরে জঙ্গিদের সঙ্গে পুলিশ সদস্যদের লড়াইয়ের সময় ওই তিন পুলিশ নিহত হয়েছেন। পাকিস্তানের পুলিশের একজন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন।

পুলিশের উচ্চ-পদস্থ একজন কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশের সদরদপ্তরের প্রধান ভবন ও একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে জঙ্গিরা। পুলিশের সাথে জঙ্গিদের লড়াই এখনও চলছে। পুলিশের প্রধান কার্যালয়ে হামলাকারী জঙ্গিরা আত্মঘাতী ছিলেন। পুলিশের সাথে লড়াইয়ে হামলাকারীরাও নিহত হয়েছেন।  তিনি বলেন, ‘‘তিন হামলাকারীকে হত্যা করেছে পুলিশ।’’

স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, বান্নু জেলা পুলিশ লাইন্সে হামলা প্রতিরোধের সময় পুলিশের তিন সদস্য নিহত হয়েছেন।পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার বান্নু জেলার সঙ্গে আফগানিস্তানের সীমান্তবর্তী অস্থিতিশীল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার সীমানা রয়েছে। দেশটির নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে বলে গোষ্ঠীটির একজন মুখপাত্র জানিয়েছেন।

বাকি হামলাকারীদের নিষ্ক্রিয় করার জন্য পুলিশ সদরদপ্তরের প্রধান ভবন ও আবাসিক ভবনের চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পুলিশের অভিযান চলমান আছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে প্রায় সাড়ে ৩০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বান্নু জেলার অবস্থান। চলতি সপ্তাহে আঞ্চলিক এক সম্মেলন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাঝে ইসলামাবাদে লকডাউন চলছে। সম্মেলনে যোগ দিতে সোমবার ইসলামাবাদে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

অনলাইন ডেস্ক

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews