1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর অভিযোগ, হাসপাতাল ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে ভুল চিকিৎসায় ইসমত আরা (৩৪) নামে আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী। এ ঘটনায় ওই নারীর স্বজনরা হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর করে।রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তা আল হেরা হাসপাতালে এ ঘটনা ঘটে।

ইসমত আরার স্বামী শফিকুল ইসলাম বলেন, আমার স্ত্রী আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রোববার দুপুরে তার প্রেসার বেড়ে গেলে আল-হেরা হাসপাতালে নিয়ে যাই। ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আয়েশা সিদ্দিকা তাকে প্রায় আড়াই ঘণ্টা চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক ইসমত আরাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর আমি স্ত্রীর কাছে গিয়ে দেখি তার অবস্থা ভালো না। সে অনেকটাই অচেতন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বলেন অনেক আগেই তার মৃত্যু হয়েছে। এরপর আমার স্ত্রীর মরদেহ আল হেরা হাসপাতালে নিয়ে আসি।

তিনি বলেন, প্রায় দুই যুগ দাম্পত্য জীবনে আমার কোনো সন্তান নেই। দীর্ঘ সময় ভারতে থেকে চিকিৎসা করালে আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হয়। একটি সন্তানের আশায় স্ত্রীর চিকিৎসা করিয়ে সব শেষ করেছি। এবার হয়তো বাবা ডাক শুনতে পারব। কিন্তু ডাক্তারের ভুল চিকিৎসায় স্ত্রী-সন্তানের এক সঙ্গে মৃত্যু হলো।স্থানীয়রা জানান, হাসপাতালে মরদেহ নিয়ে আসলে স্বজনরা হামলা করে হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও ভেতরে থাকা ফার্মেসিতে ভাঙচুর করে।

হাসপাতালের পরিচালক ডা. আবুল হোসাইন জানান, হাসপাতালে জরুরি রোগীর সেবা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। ওই রোগীকে জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে ওই রোগীর মৃত্যু হলে আমাদের কী করণীয়? রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর করেছে। এখন হাসপাতাল বন্ধ করে দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস জানান, ভুল চিকিৎসায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুর বিষয়টি শুনেছি। এখনও কেউ কোনো অভিযোগ দেননি। নিহতের স্বজনরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, হাসপাতালে হামলা করে ভাঙচুরের খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের স্বজনেরা অভিযোগ করলে তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews