1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী

  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে: রিজভী

নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে সমসাময়িক ইস্যু নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাসের বেশি হয়ে গেছে। আমরা মনে করি, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে আসবে। নির্বাচিত সরকারই একমাত্র জনগণের জন্য কাজ করতে পারে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল ডেঙ্গু প্রতিরোধে আরও সক্রিয় হওয়া। ডেঙ্গু পুরোনো একটি রোগ। আগাম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া দরকার ছিল।

বিএনপির এই নেতা বলেন, বিএনপি গণভিত্তিক দল। আমরা সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ না কমা পর্যন্ত আমাদের সচেতনতা ও সেবামূলক কার্যক্রম চলবে। ওয়েবসাইট ও হটলাইনে যোগাযোগ করলে রক্তের ব্যবস্থা করা হবে।

সরকারের কাছে আবেদন জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, আপনারা মানুষের জীবন বাঁচাতে বড় উদ্যোগ নেন। আমরা তো ক্ষমতায় নেই যে প্রশাসন দিয়ে কাজ করাব, আমরা স্বেচ্ছাসেবক হিসেবে সেবা দেবো।

তিনি বলেন, আমরা কয়টা ফ্লাইওভার করলাম, তাতে মানুষের জীবন বাঁচবে না। মানুষের মধ্যে হতাশা তৈরি হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews