1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না: অপু বিশ্বাস

  • রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পড়া হয়েছে

তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না: অপু বিশ্বাস

সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবটি নানানভাবে উদযাপন করেছে দেশের তারকারা। ব্যতিক্রম নন ঢাকাই চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে দুর্গোৎসব এলে একাকীত্ব ভর করে ঢালিউডের এই জনপ্রিয় অভিনেত্রীর ওপর। মাকে মনে পড়ে তার। কেননা মা-ই তার সব ছিল।

অপু বিশ্বাস বলেন, মা নেই বলে পূজা এলে মনটা কালো মেঘের মতো অন্ধকার হয়ে যায়। নিজেকে খুব একা লাগে। মায়ের জন্য আজকের আমি। তার ভালোবাসা, আদর ও অনুপ্রেরণা ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সেই মা নেই। তাকে ছাড়া পূজার আনন্দ কোনোদিন হবে না। মাকে প্রতিদিনই মনে পড়ে। তবে, পূজার সময় বেশি মনে পড়ে।

পূজা কীভাবে কাটালেন জানতে চাইলে তিনি বলেন, অষ্টমীর দিন অঞ্জলি দিয়েছি। পূজা ট্র্যাডিশনাল একটি বিষয়। তাই সাজপোশাকে ট্র্যাডিশনাল বিষয়টি ছিল। পূজার বিকেলগুলো পরিবারের সঙ্গে কাটিয়েছি। জয়কে নিয়ে এবার অনেক আনন্দ করার চেষ্টা করেছি।

ওকে নিয়েই ছিল এবারের সব পরিকল্পনা। এ ছাড়া পূজায় পরিবারের সদস্যদের সুন্দর সুন্দর উপহার দিচ্ছি। নিজেও পূজার উপহার পাচ্ছি।

এদিকে সম্প্রতি উপস্থাপনায় নাম লিখিয়েছেন অপু। প্রথম ধাপে গণমাধ্যমকর্মী ও চলচ্চিত্র নির্মাতাদের অতিথি করেছেন অনুষ্ঠানে। অপুর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে সেসব অনুষ্ঠান।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews