চরম অর্থনৈতিক সংকটে সৃষ্ট গণবিক্ষোভের মুখে পড়ে সামরিক একটি বিমানে করে মালদ্বীপে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
৭৩ বছর বয়সী গোতাবায়া স্থানীয় সময় ৩টার দিকে মালদ্বীপের রাজধানী মালেতে পৌছান। তার এই দেশ ছেড়ে পালানোর মধ্য দিয়ে শ্রীলঙ্কায় একটি পারিবারিক শাসনের অবসান হলো। এই পরিবারটি কয়েক দশকব্যাপী দেশটি শাসন করছিল। বুধবার এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন। এর আগে গত শনিবার বিক্ষোভকারীরা গোতাবায়ার সরকারি বাসভবন টেম্পল ট্রিতে ঢোকে পড়ে। এরপর থেকে তিনি লুকিয়ে বেড়াচ্ছিলেন। এ ছাড়া তিনি বলেছিলেন আজ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করবেন।
এদিকে একটি সূত্র বিবিসিকে জানিয়েছেন, গোতাবায়ার ছোট ভাই সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসেও দেশত্যাগ করেছেন। বাসিল যুক্তরাষ্ট্রে গেছেন বলে সূত্রটি জানিয়েছে।
Leave a Reply