1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ৫৪ বার পড়া হয়েছে

ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের: নাহিদ ইসলাম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ডোম জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা বঞ্চনার শিকার হচ্ছে। আমরা আপনাদের কথা শুনব এবং আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটির উদ্যোগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন, সেজন্য আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, সেভাবেই সামনের দিনগুলোতে কাজ করে যাব।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষকে সেবা করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশে নানা ধর্ম-বর্ণের জনগোষ্ঠী রয়েছে। সবার অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ,

বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে সব বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে।

তিনি বলেন, দিনশেষে দেশটা আমাদের সবার, এ দেশে আমরা মিলেমিশে থাকব। আমাদের প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে, তাদের সুবিধা-অসুবিধা দেখাও সবার কর্তব্য।

সভায় উপদেষ্টা ডোম জনগোষ্ঠীসহ দেশের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। তিনি উপস্থিত ডোম সম্প্রদায়ের জনগণকে মিষ্টিমুখ করান।আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

সূদ্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews