1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতা গোলাম জাকারিয়া

  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ বিএনপি নেতা গোলাম জাকারিয়া

ফয়সাল আজম অপু,চাপাইনবাবগঞ্জ অফিস :

শারদীয় দূর্গা উৎসবের মহা সপ্তমীতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলাম জাকারিয়া (জাকা)।তিনি এসময়ে উপস্থিত সকল সনাতনী ভাইদের উদ্দেশ্যে বলেন, সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ অবস্থানে এবং স্বাধীনভাবে ধর্মীয় নিয়মনীতি মেনে ধমীয় অনুষ্ঠান পালন করবে এটাই আমাদের সম্প্রীতির বন্ধন। বাংলাদেশের মানুষ সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করি। আমরা শারদীয় দূর্গা পূজায় সকলকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ উৎসব উপভোগ করার আহবান জানান।

এ সময় তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌরএলাকার সবুজ সংঘ মোড় দূর্গা মন্দির, বটতলা হাট দূর্গা মন্দির, চরজোতপ্রতাপ দূর্গামন্দির, মালোপাড়া, বারঘরিয়া বাইশপুতুল, নতুনবাজার পূজা মন্ডপ পরিদর্শন ও মন্দির কমিটি নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলা সভাপতি অর্জুন কুমার। এছাড়া স্ব স্ব শারদীয় দুর্গাপূজা মন্দির কমিটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা কমান্ডার খাইরুল ইসলাম, সৈয়দ আতাউর হোসেন মিলন, সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান মুক্তা, কোয়েল, জাহিদ, বিলাত বাচ্চু চন্দন ও উপজেলা পর্যায়ের বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews