বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম প্রতিষ্ঠার পদে পদে বাঁধা দিয়ে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য এমন কোন কার্যক্রম নেই যা পরিচলনা করা হয়নি। শুধুমাত্র এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনার নেতৃত্বে বিগত সাড়ে ১৬ বছরে জামাতের ১১ জন শীর্ষ নেতাকে জেল হাজতে রেখে নির্যাতন করে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার(১০ আক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের সাড়ে ১৬ বছরে ইসলামী ছাত্রশিবিরের প্রায় ৫০০ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ২০ হাজার মামলা দিয়ে আমাদের নেতাকর্মীকে ঘরবাড়ী ছাড়া করা হয়েছে। মাসের পর মাস আমাদের নেতাকমীরা মাঠে ময়দানে ঘুমিয়ে রাত করেছে। জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য ট্রাইবুনাল গঠন করে আমাদের শীর্ষ নেতাদের হত্যা করা হয়েছে। যে তৎকালিক বিচারপতি এই বিচারের রায় দিয়েছিলেন তিনি নিজেই এ বিষয়টি শিকার করেছেন। তার নাম বিচারপতি এসকে সিনহা।
তিনি আরও বলেন, এদেশের ৫৭ জন সেনা কর্মকর্তাকে পিলখানার মধ্যেমে হত্যা করে আমাদের দূর্বল করে দিয়েছে। দেশের ভৌগলিক সীমানাকে দূর্বল করে প্রতিবেশী দেশকে সুযোগ করে দিয়েছে। পিলখানার কারা এ হত্যাকান্ড করেছেন তাদের বিচার করা হয়নি। প্রকৃত তদ্ন্ত আমদের সামনে আসেনি। তাই অন্তর্বর্তীকালীন-সরকারের কাছে আমরা দাবি জানিয়েছি পিলখানা হত্যাকাণ্ডের মূল নায়ককে শাস্তির আওতায় আনতে হবে।
তিনি বলেন, ২০২৪ সালের জাতীয় নির্বাচনে ৮ শতাংশ ভোটও পড়ে নাই। তবেও নির্বাচন কমিশন ঘোষণা দিয়েছেন ৪২ শতাংশ ভোট মানুষ দিয়েছে। এই নির্বাচনের কমিশনের কর্মকর্তা-কর্মচারিদের আইনের আওতায় আনতে হবে। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনে যত মানুষ শহীদ হয়েছে আমাদের সংঘঠনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা পরে সহায়তা দেয়া হয়েছে। আর আহত ব্যক্তিদের চিকিৎসার জন্যও আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। শুধু আহত নিহতদের জন্য নয় যেখানেই দূর্যোগ, যেখানেই বন্যা, সড়ক দূর্ঘটনা সেখানেই আমরা ছুটে যায়।
তিনি আরও বলেন, আমরা চাঁপাইনবাবগঞ্জে শান্তি চাই। এই জেলার রানিহাটি এলাকায় এক ব্যক্তি ছিলেন তিনি এই জেলাকে অস্তির করে রেখেছিলেন। শেখ হাসিনা পালানোর পরে তিনিও এখন হারিয়ে গেছেন। আর কেউ কোন অপকর্ম করে এই জেলাকে অস্থির রাখতে পরবেনা। এই জেলাকে আমরা বসবাসযোগ্য করে রাখতে চাই।

Leave a Reply