যশোরের অভয়নগরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৫৮ পিচ ইয়াবা ট্যাবলেটসহ লিপি বেগম (৪৭) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৯ অক্টোবর) মধ্যে রাত ৩টার দিকে অভয়নগর উপজেলার বুইকারা বৌ-বাজার আকুঞ্জিপাড়া গ্রামে নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী লিপি বেগম ওই গ্রামের হিরো মোল্লার স্ত্রী। বুধবার সন্ধ্যায় যশোর পুলিশ মিডিয়া সেল এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভয়নগর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) অনিষ মন্ডল সঙ্গীয় ফোর্স ও সেনাবাহিনীর টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে,
বুইকারা বৌ-বাজার আকুঞ্জিপাড়া গ্রামের লিপি বেগমের বসতবাড়ীর উঠানে মাদক ক্রয়-বিক্রয় চলছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই অনিষ মন্ডল বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গে থাকা পুলিশের একটি টিম এবং সেনাবাহিনীর টহল টিমকে নিয়ে রাত তিনটার দিকে লিপি
বেগমের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে মাদক কারবারি লিপি বেগমকে গ্রেফতার করেন এবং তার হেফাজত থেকে সর্বমোট ১৫৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।এই বিষয়ে অভয়নগর থানায় মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply