1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত শেখ হাসিনার কিছু লাশ দরকার, সহিংসতার পথ বেছে নিয়েছে আওয়ামী লীগ যশোরে তরিকুল ইসলামের স্মরণসভায় রুহুল কবির রিজভী যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক

দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি, তবুও বিপাকে আর্জেন্টিনা

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২৪০ বার পড়া হয়েছে

দলের সঙ্গে যোগ দিয়েছেন মেসি, তবুও বিপাকে আর্জেন্টিনা

কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়েছিলেন লিওনেল মেসি। যার ফলে প্রায় দুই মাস মাঠে নামতে পারেননি এই তারকা ফুটবলার। কিন্তু বিশ্বকাপ বাছাইপর্বের ভেনেজুয়েলা এবং বলিভিয়া ম্যাচের আগে আর্জেন্টাইন শিবিরে যোগ দিয়েছেন তিনি। তবে এর মাঝেই একের পর এক চোটের হানা যেন ঘুম কেড়ে নিচ্ছে কোচ স্কালোনির।

ইতোমধ্যে স্কোয়াডে থাকা চার আর্জেন্টাইন ফুটবলার চোটের কারণে ছিটকে গেছেন। আসন্ন বাছাইপর্বের লড়াইয়ের আগে যা বড় ধাক্কা হতে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

আর্জেন্টিনার চোট মড়কের শুরুটা হয়েছিল ফরোয়ার্ড নিকোলাস গঞ্জালেসকে দিয়ে। গত ২ অক্টোবর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চোট পেয়েছিলেন তিনি। লোয়ার গ্রেড ইনজুরিতে পড়েছেন নিকো। যার কারণে আর্জেন্টিনার আসন্ন দুই ম্যাচে তিনি থাকছেন না। পরে চোটের তালিকায় যুক্ত হন পাওলো দিবালা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণার মাধ্যমে দিবালার ইনজুরি এবং দল থেকে তার বাদ পড়ার কথা নিশ্চিত করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। তবে দিবালার এই ইনজুরি একেবারেই দুর্ভাগ্যের বিষয়। নিজের ক্লাব রোমায় অনুশীলন করতে গিয়েই মাংসপেশির ইনজুরিতে পড়েছেন তিনি। যে কারণে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচও খেলা হচ্ছে না তার।

অন্যদিকে হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন মার্কোস আকুনিয়া। রিভার প্লেট ফুলব্যাকের জায়গায় দলে ডাক পেয়েছেন হুলিও সোলের। প্রথমবারের মতো আর্জেন্টিনা স্কোয়াডে জায়গা মিলেছে ১৯ বছর বয়সী এই ডিফেন্ডারের।

সবশেষ ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো। অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ ম্যাচের পরই চোট পেয়েছিলেন গারনাচো। জানা গেছে, বাম হাঁটুতে চোটে পড়েছেন তিনি। ফলে বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে তাকেও পাচ্ছে না দল।

উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে আগামী ১১ অক্টোবর তাদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর মেসির দল বলিভিয়ার মুখোমুখি হবে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews