1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি গোলাম রাব্বানীর বিরুদ্ধে হত্যা মামলা

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৮৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জের-১ (শিবগঞ্জ) আসনের  সাবেক এমপি গোলাম রাব্বানীর বিরুদ্ধে হত্যা মামলা

ফয়সাল আজম অপু, চাপাইনবাবাগঞ্জ অফিস :

চাঁপাইনবাবগঞ্জে বিএনপিকর্মী মতিউর রহমান হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী বিশ্বাস সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের শিবগঞ্জ আমলি আদালতের বিচারক তহিদুল জামান এই আদেশ দেন। এর আগে আজ সোমবার শিবগঞ্জ আমলি আদালতে মামলা করেন মতিউর রহমানের ভাই মো. জেম আলী (৩৬)। তার বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বাজিতপুর এনায়েত বিশ্বাস পাড়ায়।

মামলায় ২৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন- সাবেক সংসদ সদস্য ও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম রাব্বানী বিশ্বাস (৬৬), কানসাট ইউপির সাবেক চেয়ারম্যান ও কানসাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বেনাউল ইসলাম (৫৫),

মো. ইমতিয়াজ আহমেদ শিশির (৩৮), মো. শহীদ কায়সার (৩৮), মো. সাদ্দাম (৩৫), মো. বিপ্লব (৩৫), হাফিজুর রহমান (৩৬), রেজানুয়ার হক রেজু (৩৭), মো. আতাউর (৫০), গোপাল (৩৫), নুরুল ইসলাম নুরু মৌলভী (৫৫), মো. হযরত (৫৫), মো. পলাশ (৪০), মো. জেনারুল (৪৪),

আব্দুল বাসির (৪০), সাইফুল (৪০), মো. রফিকুল ইসলাম (৪৫), আশরাফুল মাস্টার (৪৪), রবিউল ইসলাম রবি (৪৬), আব্দুর রশিদ (৫০), আবুল কাসেম (৪৫), শিমুল আলী (৩৫), মো. মানিক (৩৮), শহিদুল ইসলাম রনি (৩৮), আব্দুর রাজ্জাক (৪০),

তৎকালীন চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ কোম্পানি কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল এবং র‌্যাব-৫-এর এসআই মো. বিসারত আলী।এ ছাড়া অজ্ঞাত আরও ১৮ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৫ জানুয়ারি মতিউর রহমান এম তার খালুর বাড়িতে দুপুরের খাবার খেতে আসেন। এ সময় রাজনীতি নিয়ে বিরোধে মতিউর রহমানসহ আরও ৪/৫ জনকে চোখ-মুখ ঢেকে র‌্যাবের গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়।

পরে মতিউরের মামাকে জানানো হয় তার মরদেহ শিবগঞ্জ থানায় রয়েছে। শিবগঞ্জ থানায় গিয়ে দেখা যায় তার বাম বাহু ভাঙা এবং বুকে ৮ থেকে ৯টি ছিদ্র। পরে পরিবারের কাছে গুলিবিদ্ধ মরদেহ ফেরত দেওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী গোলাম কবির বলেন, এই হত্যাকাণ্ডটি সেই সময়ে একটি চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি করেছিল। মামলাটি পিবিআই তদন্ত করলে এর আসল রহস্য উদঘাটন হবে। তাই আজ যে আদেশ আদালত দিয়েছেন তাতে আমরা সন্তুষ্ট। আমরা আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews