1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাংলাদেশে আসবেন নেইমার, জানালেন তার বন্ধু

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৪১ বার পড়া হয়েছে

বাংলাদেশে আসবেন নেইমার, জানালেন তার বন্ধু

ইনজুরির কারণে বছরখানেক ধরেই মাঠের বাইরে রয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের ‘পোস্টার বয়’ নেইমার। তাই বলে কমেনি তার ক্রেজ। ব্রাজিলিয়ান তারকাকে এক পলক দেখার জন্য এখনো উন্মুখ হয়ে থাকেন ভক্তরা। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেস ও ব্রাজিলের রোনালদিনহোর পর এবার বাংলাদেশে আসছেন নেইমার।

ব্রাজিলিয়ান এই মহাতারকা বাংলাদেশে আসবেন বলে জানিয়েছেন তার বন্ধু বাংলাদেশি বংশদ্ভূত রবিন মিয়া। একটি বেসরকারি চ্যানেলকে নিশ্চিত করেছেন লম্বা সময় ধরেই ব্রাজিলিয়ান সুপার স্টারের সঙ্গে কাজ করছেন তিনি। রবিন জানিয়েছেন, ভক্তদের নেইমারকে কাছ থেকে দেখার সুযোগ করে দিতে তাকে বাংলাদেশে নিয়ে আসছেন। আগামী বছরের শুরুর দিকেই আসতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

একটি বেসরকারি টিভি চ্যানেলকে রবিন বলেন, নেইমারের আসার ব্যাপারে দেশের একটি প্রতিষ্ঠানের সঙ্গে মৌখিক ও লিখিতভাবে কথা হয়েছে। আশা করি, আগামী বছরের (২০২৫) শুরুর দিকে তাকে বাংলাদেশে আনতে পারব।এর আগে এমিলিয়ানো এবং রোনালদিনিও’র বাংলাদেশ সফরের সময় সাধারণ ভক্তদের তাদের সঙ্গে দেখা করার কোনো সুযোগ ছিল না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এবং নির্দিষ্ট কিছু ভক্তের সঙ্গে দেখা করেই দেশ ছাড়েন তারা। এর ফলে বিতর্কের মুখে পড়তে হয়েছিল আয়োজকদের।

নেইমারের সফরে ভিন্ন কিছুর প্রতিশ্রুতি দিলেন রবিন, আমি চাইব, নেইমারের এই সফরটা যেন পুরোপুরি দেশের মানুষের আবেগের সঙ্গে মিশে যেতে পারে। আমরা চ্যারিটি আয়োজন করব। ১৬ কোটি মানুষকে তো আর নেইমারের সঙ্গে দেখা করানো সম্ভব না, আমরা আমাদের জায়গা থেকে যতটুকু সম্ভব করব।

প্রসঙ্গত, একসময় বার্সেলোনা, পিএসজির হয়ে মাঠ মাতানো নেইমার এখন খেলছেন এশিয়ায়। সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেওয়ার পরপরই অবশ্য চোটে পড়েন তিনি। এখন ফুটবল মাঠ থেকে বেশ দূরেই রয়েছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

সূত্র: অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews