1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গরু বোঝাই ভটভটির ধাক্কায় ব্যবসায়ী নিহত

  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১২৫ বার পড়া হয়েছে

ফয়সাল আযম অপু চাঁপাইনবাবগঞ্জ   ঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর-ভোলাহাট সড়কে গরু বোঝাই স্টিয়ারিং ভটভটির ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার (১২ অক্টোবর) দুপুরে বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আফজাল হোসেন (৫২)।

তিনি কাঞ্চনতলা-২ গ্রামের মজলিস আলীর ছেলে। সে ওই এলাকায় জুতা-সেন্ডেলের ব্যবসায়ী। বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল জানান, আফজাল হোসেন কাঞ্চনতলা এলাকার নিজস্ব জুতা দোকান বন্ধ করে দুপুর বেলা বাড়ি ফিরছিলেন। পথে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই স্টিয়ারিং ভটভটি তাঁকে ধাক্কা দেয়।

এতে সে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে স্থানীয় লোকজন আহতাবস্থায় উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দেখেই মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। গাড়িটি স্থানীয়রা আটক করেছে। তবে চালক পলাতক রয়েছে, মামলা প্রক্রিয়াধীন বলেও ওসি জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews