চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারন শিক্ষার্থীরা।
শনিবার (৫ অক্টোবর ) সকালে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর মেইন গেটের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে মহাসড়কের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর চত্বরে অবস্থান নেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।
এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা, ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘ আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই,’ ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন,’,
এর আগে গত (২-১০-২০২৪) আমাদের ভাইকে আহত করার প্রতিবাদের ফলশ্রুতিতে আমরা যৌক্তিক এবং খুব সামান্য কিছু দাবি উপস্থাপন করি। প্রশাসনের লোক পরপর দুই ধাপে সময় নিয়েছে। কিন্তু দাবি আদায় তো দূরের কথা, তারা আহতকারীর বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেয়নি। একইসাথে দাবিগুলো লিখিত আকারে জমা দিতে গিয়ে আমাদের শিক্ষককে অসম্মানিত করা হয়। যা কোনোভাবেই কাম্য নয়।
বিক্ষোভ সমাবেশে কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, আমার ভাইয়ের উপর যে-ই অতর্কিত হামলা হয়েছে এটি দেখার মতো নয়। আমরা ছাত্রসমাজ, আমরা কাউকে ভয় পাই না। তিনি আরও বলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের নামধারী কথিত শিক্ষার্থী সাব্বিরকে দিয়ে কয়েকজন ছাত্রকে নিয়ে আমাদের টোকাই বলে সাংবাদিক সন্মেলন করিয়েছে। যেটা সত্যি দুঃখজনক ও অনভিপ্রেত। এই ভুয়া সন্মেলন আমাদের ভাবমূর্তি নষ্ট করেছে।
এই হামলার বিচার না হলে এবং আমাদের দাবি না মানলে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। আমার সহপাঠীদের ওপর হামলার সঠিক বিচার করতে হবে।’ দাবি না মানলে আগামী রবিবার বিকাল ৩ ঘটিকার সময় চূড়ান্ত আন্দোলনের ঘোষণা প্রদান করে শিক্ষার্থীরা।

Leave a Reply