1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইংলিশ পরীক্ষা দিতে শনিবার রাতে মাঠে নামবে টাইগ্রেসরা

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

ইংলিশ পরীক্ষা দিতে শনিবার রাতে মাঠে নামবে টাইগ্রেসরা

প্রায় ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সেই সঙ্গে টুর্নামেন্টটির নবম আসরে উড়ন্ত সূচনা পেয়েছে টাইগ্রেসরা। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়েছিল তারা। এবার তার সামনে রয়েছে ইংলিশ পরীক্ষা।

শনিবার (৫ অক্টোবর) ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

২০১৪ সালে ঘরের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সর্বশেষ ম্যাচ জিতেছিল বাংলাদেশ নারী দল। তাই বিশ্বকাপের মঞ্চে জয় খরা কাটাতে মরিয়া ছিল নিগার সুলতানার দল। অবশেষে গতকাল থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

সেদিন আগে ব্যাট করে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে স্কটল্যান্ড। এতে ১৬ রানের জয় পায় বাংলাদেশ।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা বলেন, অনেক অনেক দিন ধরে এই মুহূর্তটির অপেক্ষা করছিলাম। এবার এখানে আসার সময় আমাদের মনে হয়েছে, এখনই সময় জয়ের দেখা পাওয়ার। আমাদের কাছে এই জয় অনেক কিছু। শুধু আমাদের জন্য নয়,মেয়েরা ভালো করার জন্য মুখিয়ে আছে, সবার কাছেই এই জয়ের অর্থ অনেক কিছু।

তবে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশের মেয়েদের। কারণ, শক্তি এবং পরিসংখ্যান সবদিক থেকেই এগিয়ে ইংলিশ মেয়েরা। তাদের বিপক্ষে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১৪, ২০১৬ ও ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে হওয়া ঐ তিন ম্যাচই জিতেছে ইংল্যান্ড।

কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক। নিগার সুলতানা বলেন, আমরা চেষ্টা করছিলাম মোমেন্টাম পেতে এবং প্রথম ম্যাচে তা পেয়েছি।

মেয়েরা যেভাবে লড়াই করেছে, আমি খুবই খুশি। এই ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলোকে সাথে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে কাজে লাগাতে চাই আমরা।

সূত্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews