1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি: জাপানের নতুন প্রধানমন্ত্রী

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

মুসলিমদের শত্রু একই, তারা বিভেদ ছড়াতে চায়: খামেনি

সারা বিশ্বের মুসলিমদের শত্রু একই বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ শত্রু মুসলিমদের মাঝে ঘৃণার বীজ বপন করে বিভেদ ছড়িয়ে দিতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।শুক্রবার (৪ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে জুমার খুতবায় এ কথা বলেন খামেনি। প্রায় পাঁচ বছর পর খুতবা দিলেন তিনি।

খামেনি বলেন, ‘আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। একই পক্ষ আবার ফিলিস্তিনি, লেবাননি, মিসরীয় ও ইরাকিদেরও শত্রু। তারা ইয়েমেনি ও সিরীয়দের শত্রু। আমাদের শত্রু একই।’

মুসলিম বিশ্বের প্রতি ঐক্যের ডাক দিয়ে এরপর তিনি বলেন, আগ্রাসনকারীদের হাত থেকে আত্মরক্ষার অধিকার প্রতিটি দেশেরই রয়েছে। মুসলিম দেশগুলোকে তাদের সাধারণ শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে।

এছাড়া ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলা এবং ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ‘আইনত ও বৈধ’ বলেও দাবি করেন ইরানের সর্বোচ্চ নেতা। তিনি বলেন, ইসরায়েলকে দমনে দায়িত্ব পালনে ইরান বিলম্ব করবে না।

খামেনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের আত্মরক্ষার বৈধ অধিকার রয়েছে। সেই অপরাধীদের রুখে দাঁড়াতে এমন কোনো একক আদালত বা আন্তর্জাতিক সংস্থা নেই, যা ফিলিস্তিনি জনগণকে কেবল তাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য দোষারোপ করতে পারে।

প্রসঙ্গত, ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং লেবাননে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা শুরুর পর প্রথমবারের মতো জুমার খুতবা দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। প্রায় ৫ বছর আগে শেষবার খুতবা দিয়েছিলেন তিনি।

তার খুতবা শুনতে হাজার হাজার মানুষের ঢল নামে তেহরানে। কারও কারও হাতে দেখা যায় হিজবুল্লাহর সবুজ ও হলুদ পতাকা। কেউ বা উপস্থিত হন ফিলিস্তিনের পতাকা নিয়ে।

ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে পরিগণিত আয়াতুল্লাহ আলী খামেনি। সবশেষ ২০২০ সালের জানুয়ারি মাসে জুমার নামাজে ইমামতি করেছিলেন তিনি।

ওই বছরের ৩ জানুয়ারি ইরাকের বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হয়েছিলেন ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার কাসেম সোলেইমানি। প্রতিশোধ হিসেবে ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এ ঘটনার পর জুমার নামাজে ইমামতি করেছিলেন খামেনি।

সূত্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews