1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি: জাপানের নতুন প্রধানম

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

ইউক্রেনের মতো হতে পারে পূর্ব এশিয়ার পরিস্থিতি: জাপানের নতুন প্রধানমন্ত্রী

দায়িত্ব নেওয়ার পর পার্লামেন্টে নিজের প্রথম বক্তব্যেই চীনকে নিয়ে সতর্কবার্তা দিয়েছেন জাপানের নতুন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পূর্ব এশিয়ার ভূ-রাজনীতিতে চীনকে হুমকি হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, আজ ইউক্রেনের যে অবস্থা, কাল পূর্ব এশিয়ায়ও সেই পরিস্থিতি তৈরি হতে পারে।’

জাপানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইশিবা চলতি সপ্তাহেই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৪ অক্টোবর) পার্লামেন্টে সরকারের নীতি বিষয়ে প্রথম বক্তব্য দেন ৬৭ বছর বয়সী এ নেতা। খবর এএফপির।

বক্তব্যে তিনি আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ, চীনের সঙ্গে সম্পর্কের অবনতি এবং দেশের জনসংখ্যাগত চ্যালেঞ্জসহ জাপানের চলমান অনেক সমস্যা নিয়ে খোলাখুলি কথা বলেছেন।

চীনের কথা সরাসরি উল্লেখ না করলেও ইশিবা জাপান ও তার প্রতিবেশীর মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের কথা তুলে ধরেন। এই অঞ্চলের বিতর্কিত অঞ্চলগুলোর চারপাশে বেইজিংয়ের ক্রমবর্ধমান সামরিক উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।

তাইওয়ানের ওপর চীনের দাবির বিষয়ে তিনি জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য মিত্রদের বিশেষ উদ্বেগের বিষয়টি তুলে ধরেন। বৃহত্তর ভূ-রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে ইশিবা বলেন, ‘মধ্যপ্রচ্যের পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে ক্রমশ বিভক্ত ও সংঘাতময় হয়ে উঠছে আন্তর্জাতিক সম্প্রদায়। অনেকেই আশঙ্কা করছেন, আজ ইউক্রেনের যে অবস্থা, কাল পূর্ব এশিয়ায়ও সেই পরিস্থিতি তৈরি হতে পারে।’

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে জাপানের সম্পর্কের বেশ অবনতি হয়েছে। পূর্ব এশিয়ায় বির্তকিত অঞ্চলগুলোর চারপাশে নিজেদের সামরিক উপস্থিতি জোরদার করেছে বেইজিং। বিশেষ করে তাইওয়ান নিয়ে উদ্বেগ বাড়ছে। বেইজিং দাবি করছে, গণতান্ত্রিক দ্বীপটি তাদেরই ভূ-খন্ডের অংশ। একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সঙ্গে নিরাপত্তার সম্পর্ক জোরদার করেছে টোকিও।

চলতি বছরের আগস্টে একটি চীনা সামরিক বিমান জাপানের আকাশসীমা লঙ্ঘন করে জাপানে অনুপ্রবেশ করে। এর কয়েক সপ্তাহ পর তাইওয়ান প্রণালীতে প্রথমবারের একটি যুদ্ধজাহাজ মোতায়েন করে জাপান।

সূত্র :অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews