1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

১০ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬৮ বার পড়া হয়েছে

১০ উইকেটের জয়ে বিশ্বকাপ মিশন শুরু দক্ষিণ আফ্রিকার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দক্ষিণ আফ্রিকার। এবারেও দুর্দান্ত শুরু করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে ২০১৬ সালের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে প্রোটিয়া মেয়েরা। ক্যারিবিয়ানদের ১০ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে দক্ষিণ আফ্রিকা।

শুক্রবার (৪ অক্টোবর) আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১১৯ রানের সহজ লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে নেমে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে লরা উলভার্ট এবং তাজমিন ব্রিটস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৪৩ রান তোলে প্রোটিয়ারা।

দুর্দান্ত ব্যাট করে ৪৫ বলে ফিফটি তুলে নেন উলভার্ট। অপর প্রান্তে এই ডান হাতি ব্যাটারের সমান বল খেলে ফিফটি তুলে নেন তাজমিনও। সেই সঙ্গে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।

শেষ পর্যন্ত তাজমিনের ৫২ বলের ৫৭ রান এবং উলভার্টের ৫৫ বলের অপরাজিত ৫০ রানে ভর করে ১০ উইকেট এবং ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় প্রোটিয়রা।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। ১০ রান করে সাজঘরে ফেরেন হেলি ম্যাথিউস। ১৪ বলে ৪ রান করে তাকে সঙ্গ দেন কিয়ানা জোসেফ। তবে তিনে ব্যাট করতে নেমে দলের হাল ধরেন স্তাফানি টেইলর।

কিন্তু অপর প্রান্ত থেকে ডিয়ানদ্রা ডোটিন (১৩), শেমাইনে ক্যাম্পবেলে (১৭), চিনেল্লে হেনরি (০), আলিয়াহ আলেইন ৭ রানে আউট হলে দলীয় ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিয়ানরা। তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন টেইলর।

শেষ পর্যন্ত যাইদা জেমসের ১৩ বলের ১৫ রান এবং স্তাফানি টেইলরের অপরাজিত ৪৪ রানে ভর করে নির্ধারতি ওভারে ৬ উইকেট হারিয়ে ১১৮ রানের লড়াকু পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews