1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

প্রতিশোধ নিলে ইসরায়েলজুড়ে হামলা হবে: ইরান

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

প্রতিশোধ নিলে ইসরায়েলজুড়ে হামলা হবে: ইরান

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে রাতের মধ্যে মধ্যপ্রাচ্যে হামলা চালাবে বলে জানিয়েছে ইসরায়েল। তবে পাল্টা হামলা হলে ইসরায়েলজুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে বলে জানিয়েছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বুধবার (২ অক্টোবর) ইসরায়েলের বিরুদ্ধে এ হুঁশিয়ারি দিয়েছেন তিনি। খবর এএফপির

রাষ্ট্রীয় টেলিভিশনে (এনআইটিভি) মোহাম্মদ বাঘেরি বলেন, ‘পাল্টা হামলা হলে আরও তীব্রতার সঙ্গে এটার (হামলা) পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে (ইসরায়েলের) লক্ষ্যবস্তু বানানো হবে।’

বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ২০০ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তাৎক্ষণিকভাবে এ হামলায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ইরানের হামলার পর নিজস্ব নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসেন যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু। বৈঠক শুরুর আগে ইরানের বিরুদ্ধে হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেন তিনি। এ ছাড়া নেতানিয়াহু দাবি করেন, ইরানের হামলা ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, ‘ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার কল্যাণে ইরানের হামলা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত।’

তিনি আরও বলেন, ‘ইরান সরকার আমাদের প্রতিরক্ষার দৃঢ় সংকল্প, আমাদের জবাব দেওয়ার দৃঢ় সংকল্প বোঝে না। অতীতে একাধিকবার এর প্রমাণ দিয়েছি। যে আমাদের ওপর হামলা চালায়, আমরা তার ওপর হামলা চালাব।’

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews