1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

২১ দফা দাবি নিয়ে চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

২১ দফা দাবি নিয়ে চলচ্চিত্র উন্নয়ন ফোরামের যাত্রা শুরু

চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামের নতুন সংগঠন। বুধবার (২ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির অফিস কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

চলচ্চিত্র প্রযোজক সামসুল আলমকে আহ্বায়ক ও চলচ্চিত্র পরিচালক শাহীন সুমনকে সদস্য সচিব করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সংগঠনটি শুরুর দিনেই অন্তর্বর্তী সরকারের কাছে ২১ দফা দাবি তুলে ধরে। একইসঙ্গে মেনিফেস্ট ঘোষণায় বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরিবোর্ড বাতিলের দাবি জানানো হয়।

ওই দাবির মধ্যে আরও থাকছে, সরকারিভাবে সেন্ট্রাল সার্ভার প্রতিষ্ঠা, ই-টিকেটিং, সিনেমা হল সংস্কার, চলচ্চিত্র নির্বাচনে ব্যাংক লোনের ব্যবস্থা, চলচ্চিত্র বিষয়ে অনার্স-মাস্টার্স কোর্স চালু, চলচ্চিত্র অনুদানের আগে শর্ট লিস্ট প্রকাশ, প্রকৃত প্রযোজক- পরিচালককে চলচ্চিত্র অনুদান প্রদান, বিতর্কমুক্ত জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান, রাজনৈতিক কোটায় চলচ্চিত্র অনুদান প্রথা বন্ধ, বিশ্বমানের চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন, ভূমিহীন চলচ্চিত্র কর্মীদের জন্য আবাসন ব্যবস্থা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের আহ্বায়ক সামসুল আলম, চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও ফোরামের যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ডিএ তায়েব, যুগ্ম আহ্বায়ক চিত্রনায়ক ওমর সানী, ফোরামের কার্যনির্বাহী সদস্য অভিনেতা আলীরাজ, শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফোরামের যুগ্ম আহ্বায়ক নানা শাহ, ফোরামের যুগ্ম আহ্বায়ক চলচ্চিত্র প্রযোজক এ জে রানা, যুগ্ম সদস্য সচিব সায়মন তারেক, চিত্রনায়ক হযরত আলী (ভূট্টো), চলচ্চিত্র প্রযোজক পিটার চৌধুরীসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের যুগ্ম আহ্বায়ক, চলচ্চিত্র প্রযোজক পরিচালক ইকবাল হোসেন জয়, ফোরামের যুগ্ম সদস্য সচিব, চলচ্চিত্র পরিচালক মনজুরুল ইসলাম মেঘ, নৃত্য পরিচালক সমিতির সভাপতি আজিজ রেজা, অভিনেত্রী শবনম পারভীন, কেয়া চৌধুরী, সারমিন আকতার,

চলচ্চিত্র প্রযোজক আব্দুর রহমান, চলচ্চিত্র কাহিনীকার সমিতির সাধারণ সম্পাদক সানী আলম, চলচ্চিত্র ব্যবস্থাপক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, নৃত্য পরিচালক সাইফুল ইসলাম, ফোরামের নির্বাহী সদস্য মনিরুল ইসলামসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews