1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

সাকিবকে ব্যাট উপহার দিলেন কোহলি

কানপুরে মাঠে নামার আগেই টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছিলেন সাকিব। মিরপুর টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান তিনি। তাই ভারতের মাটিতে এটিই ছিল সাকিবের শেষ টেস্ট। বিদায়বেলায় দেশটির কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির থেকে ব্যাট উপহার পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

মঙ্গলবার (১ অক্টোবর) কানপুর টেস্ট শেষ হওয়ার পর সাকিবকে তার নিজের একটি ব্যাট উপহার দেন কোহলি, এসময় বাংলাদেশি অলরাউন্ডারের কাঁধে হাত দিয়ে অনেকক্ষণ কথাও বলতে দেখা যায় তাকে।

কোহলি এবং সাকিবের এমন অন্তরঙ্গতা দেখে দুই দেশের মানুষই তার ভীষণ প্রশংসা করছে। সবার মুখে প্রায় একটাই কথা-কোহলি যত বড় মাপের খেলোয়াড়, তার চেয়েও বড় মাপের মানুষ।

চলতি মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান এই অলরাউন্ডার। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা।

তাই বিসিবি এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব। যদি সুযোগ থাকে ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান বলে জানিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সে জন্য বিসিবিকে কয়েকটি শর্তও দিয়েছেন তিনি।

মূলত, দেশে তার নিরাপত্তা এবং দেশ ত্যাগের সময় যেন কোনো জটিলতায় না পড়তে হয়, তার নিশ্চয়তা চেয়েছেন তিনি। কিন্তু সাকিবের নিরাপত্তার ব্যাপারটি শুধু বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

ফলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস না পেলে সাকিব হয়তো আর দেশে ফিরবেন না। সেক্ষেত্রে ভারতের বিপক্ষে কানপুর টেস্টই হবে সাদা পোশাকে তার শেষ টেস্ট। এমন অবস্থায় বিদায়বেলায় সাকিবকে ব্যাট উপহার দিয়ে সম্মাননা জানালেন কোহলি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews