1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসরায়েলে ইরানের হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েছে

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

ইসরায়েলে ইরানের হামলার পর জ্বালানি তেলের দাম বেড়েছে

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত এক সংঘাতের শঙ্কা জাগিয়েছে। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ শতাংশ বেড়ে ৭৪ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) এটি ৫ শতাংশেরও বেশি বেড়ে গিয়েছিল।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের তালিকা অনুযায়ী, ইরান বিশ্বের সপ্তম বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। এটি ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তৃতীয় বৃহত্তম সদস্য।

ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, এ অঞ্চলে কোনো সামরিক উত্তেজনার সৃষ্টি হলে তা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে প্রভাব ফেলতে পারে।

ওমান ও ইরানের মধ্যে অবস্থিত জাহাজ চলাচলের পথটি বৈশ্বিক তেল বাণিজ্যের প্রধান পথ। বিশ্বের মোট তেল সরবরাহের ২০ শতাংশ এ পথেই হয়।

ওপেকভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক এ প্রণালি ধরে তেল রপ্তানি করে।

লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। মঙ্গলবার তেল আবিবের উদ্দেশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল।

এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসরায়েল আবার এ হামলার জবাব দেওয়ার অঙ্গীকার করেছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews