1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মা

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

ছেলে ইয়াশের বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মা

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান। তার পুরো পরিবারটাই যেন লাইট, ক্যামেরা, অ্যাকশনের সুতোয় বাঁধা। মা শোবিজের বরেণ্য অভিনেত্রী শিল্পী সরকার অপু এবং বাবা অভিনেতা, নির্মাতা ও সাংবাদিক নরেশ ভূঁইয়া। বর্তমানে বাবা-মায়ের পথেই হাঁটছেন তিনি। অল্প সময়ের ক্যারিয়ারে উপহার দিয়েছেন বেশ কয়েকটি দর্শকনন্দিত কাজ।

ইয়াশের মা অভিনেত্রী শিল্পী সরকারও কম যা না। এখনও টেলিভিশন নাটক, চলচ্চিত্র, ওয়েব সিরিজে সমানতালে কাজ করে চলেছেন তিনি। নির্মাতা স্বামী ও সন্তান ইয়াশকে নিয়ে তার সুখের সংসার।

সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মা-ছেলে। যেখানে ইয়াশের বিয়ে প্রসঙ্গে কথা বলেছেন মা শিল্পী সরকার।অভিনেত্রী বলেন, এখন মানুষ বলে ইয়াশের বিয়ে করা উচিত। তবে আমি মনে করি, তার যখন ইচ্ছে হবে তখনই সে বিয়ে করবে। ইচ্ছে না হলে করবে না। কারণ, জীবনটা তার, এখানে আমি জোর করে কিছু চাপিয়ে দিতে চাই না। ও একটা ভালো ছেলে। যদিও একটু অগোছালো। সেজন্য মাঝেমধ্যে বকাঝকাও করি।

ইয়াশ বলেন, ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ, আমার মা আমাকে এই স্বাধীনতাটা দিয়েছেন। বিয়ের জন্য কোনো চাপ দিচ্ছেন না। প্রথমে আমার ইচ্ছে ছিল না অভিনয় করার। শখের বসেই কাজ শুরু করেছিলাম। এখনও করছি, ভালো লাগছে। যতদিন ভালো লাগবে ততদিন কাজ করে যাব।

অভিনয়ে আসার পেছনে মায়ের অবদানের কথা উল্লেখ করে অভিনেতা বলেন, আমার অভিনেতা হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। কারণ, আমার ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। তবে মায়ের ইচ্ছেতেই অভিনয়ে আসা। তাই সম্পূর্ণ কৃতিত্বটা তার।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়েই অভিনেতা, নির্মাতা নরেশ ভূঁইয়ার সঙ্গে বিয়ে হয় শিল্পী সরকারের। মূলত তার হাত ধরেই অভিনয়ে আসেন তিনি।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews