1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সাকিবের নিরাপত্তা ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

  • রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

সাকিবের নিরাপত্তা ইস্যুতে যা বললেন ক্রীড়া উপদেষ্টা

সাকিবের নিরাপত্তা ইস্যুতে এবার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।

রোববার (২৯ সেপ্টেম্বর) গ্রামীণফোন লিমিটেড কর্তৃক শ্রমিক কল্যাণ তহবিলে প্রদত্ত লভ্যাংশের নির্ধারিত অংশের চেক গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন আসিফ মাহমুদ।

ভারতের বিপক্ষে কানপুরে মাঠে নামার আগে হঠাৎ করে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। আগামী মাসে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই লাল বলের ক্রিকেটকে বিদায় বলতে চান এই অলরাউন্ডার। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে রয়েছে শঙ্কা।

তাই বিসিবি এবং সরকারের কাছে নিরাপত্তা চেয়েছেন সাকিব। যদি সুযোগ থাকে ক্যারিয়ারের শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চান বলে জানিয়েছেন দেশসেরা এই ক্রিকেটার। সে জন্য বিসিবিকে কয়েকটি শর্তও দিয়েছেন তিনি।

মূলত, দেশে তার নিরাপত্তা এবং দেশ ত্যাগের সময় যেন কোনো জটিলতায় না পড়তে হয়, তার নিশ্চয়তা চেয়েছেন তিনি। কিন্তু সাকিবের নিরাপত্তার ব্যাপারটি শুধু বিসিবির হাতে নেই বলে জানিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে বোর্ড সভা শেষে ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, আমি তো কোনো এজেন্সি, পুলিশ বা র‍্যাব নই। এটা (নিরাপত্তা) আসলে আমার বা বিসিবির হাতে নেই। এটা সরকার-পর্যায় থেকে আসতে হবে।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব আল হাসান। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে হত্যা মামলা। সবশেষ শেয়ার বাজার কারসাজির অভিযোগ এনে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে সাকিবকে। এরই মধ্যে তিনি টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরিটিভ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews