1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

ফাইনালে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

ভারতের কাছে ১-০ গোলে হেরে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলে সেমিফাইনালের আশা অনেকটাই শেষ হয়ে যায় বাংলাদেশের। কিন্তু মালদ্বীপের বিপক্ষে ভারত বড় জয় পাওয়ায় কোনোরকম সেমিফাইনালে পা রেখেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে ফাইনালের টিকিট পাবে সাইফুল বারীর শিষ্যরা। বাংলাদেশ সময় সন্ধ্যায় ৬টায় শুরু হবে ম্যাচটি।

‘এ’ গ্রুপে বাংলাদেশ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠলেও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল পাকিস্তান। প্রথম ম্যাচে নেপালকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে তারা। দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে তারা। কিন্তু শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দেয়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র একটি গোল করেছে বাংলাদেশ। অন্যদিকে পাকিস্তান তিন ম্যাচে গোল করেছে নয়টি। সুবহান করিম একাই করেছেন ৩ গোল। সেমিফাইনালের আগে কোচ সাইফুল বারীর জন্য চিন্তার কারণ হতে পারে গোল করত না পারাটাই।

বাফুফের পাঠানো ভিডিও বার্তায় অধিনায়ক নুরুল বলেন, গ্রুপ পর্বে দুটি ম্যাচ ভালো-খারাপ মিলিয়ে খেলেছি আমরা। এখন নকআউট পর্ব।তিনি আরও বলেন, অনুশীলনে আগের ভুলগুলো শুধরে তৈরি হয়েছি। প্রতিপক্ষ হিসেবে পাকিস্তান অনেক ভালো দল। ওরা গ্রুপ সেরা হয়েছে। তবে আমরা আশা করি, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে যাব।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews